সংক্রামক রোগ থেকে শিশুর সুরক্ষা পেতে কী কী বিষয়ে মনোযোগ দিতে হবে

বনানী চক্রবর্তী

গত কিছুদিনে হামে আক্রান্ত হয়ে পাঁচশতাধিক শিশুর মৃত্যুর খবর পত্রিকায় এসেছে। হাম নিয়ে কেন অনিয়ম হয়েছে, কারা এর জন্য দায়ী তা নিয়ে প্রশ্ন উঠেছে। দায়ী ব্যক্তিদের বিচারের দাবিও উঠেছে। এর পাশাপাশি মনোযোগী পর্যবেক্ষণে ধরা পড়ছে আরও কাঠামোগত কারণ। দারিদ্র, বৈষম্য, অপুষ্টি, চিকিৎসা ব্যবস্থার প্রকট দুর্বলতা। সেইসাথে সমাজে শিক্ষা সংস্কৃতিসহ নাগরিকদের প্রতি রাষ্ট্রের দায়দায়িত্বের প্রশ্নটিও এখানে গুরুত্বপূর্ণ। রোগের কারণ এবং শিশুদের স্বাস্থ্য সমস্যাসহ এসব বিষয়ে বিশ্লেষণ করেছেন শিশু বিশেষজ্ঞ বনানী চক্রবর্তী। গুরুত্ব বিবেচনা করে আমরা লেখাটি অনলাইনে আগাম প্রকাশ করছি।  

জীবাণু সংক্রমণ এখনও পর্যন্ত শিশু মৃত্যুর বড় কারণ। নবজাতকের সংক্রমণ, নিউমোনিয়া, ডায়রিয়া, এগুলো উল্লেখযোগ্য। পাঁচ বছরের নিচের শিশুদের মধ্যে নিউমোনিয়া জনিত মৃত্যু (২৪%) বছরে প্রায় ২৪,০০০।[১] সারাদেশে দৈনিক নিউমোনিয়ায় মৃত্যু প্রায় ৬০ জন। বর্তমান সময়ে প্রতিদিন তার সাথে যুক্ত হয়েছে হামজনিত মৃত্যু। যার বেশীরভাগ হামের জটিলতা হিসেবে নিউমোনিয়ায়। পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার পরিংখ্যান অনুযায়ী গড়ে হাজারে  ৩৩। কিন্তু নিম্ন বিত্ত, দরিদ্র পরিবারগুলোতে এই হার বেশী।[২]  অস্বাস্থ্যকর বসবাস, অপুষ্টি, সময়মতো চিকিৎসা না পাওয়া, প্রাথমিক চিকিৎসা সুবিধার অভাব, চিকিৎসা খরচ এগুলোই মূল কারণ হিসেবে বিবেচ্য। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের ৫ বছর পরও বাংলাদেশের সব মানুষের দৈনন্দিন টিকে থাকার শর্ত পূরণ হয়নি, এমনকি নিশ্চিত হয়নি জীবিকা এবং মজুরি। 

(more…)
Social Share
  •  
  •  
  • 350
  •  
  •  
  •  
  •  

সর্বজনকথা ১২তম বর্ষ: ৩য় সংখ্যা (মে- জুলাই ২০২৬)

(more…)
Social Share
  •  
  •  
  • 350
  •  
  •  
  •  
  •