২৪-এর গণআন্দোলনের গান-৬
সংকলন ও ভূমিকা: বীথি ঘোষ
‘২৪ -এর গণআন্দোলনের গান’ এর ধারাবাহিক লেখার এটি ৬ষ্ঠ পর্ব। প্রতিপর্বে গানগুলো রচনা বা প্রকাশের তারিখের ক্রমানুযায়ী সন্নিবেশিত। এই পর্বে ২ আগস্ট ২০২৪ এর একটা গান আর ৩ আগস্ট ২০২৪ এর সাতটি গান সংকলিত হয়েছে। বাকি গানগুলো পরে ধারাবাহিকভাবে প্রকাশের পরিকল্পনা আছে। গানগুলোর সুর, বাণী বা তথ্যে কোনো ভুল থাকলে বা কোনো পরামর্শ থাকলে, সেইসাথে এই সংকলনের বাইরেও কারো কাছে কোনো গানের সন্ধান থাকলে তা জানানোর অনুরোধ রইলো।
শিরোনাম : কোটা তুই অপরাধী
তারিখ ০২ আগস্ট, ২০২৪
গান: কোটা তুই অপরাধী
কন্ঠ: রেদওয়ান রাফি
সাউন্ড ডিজাইন: রেদওয়ান রাফি (হিজরি রেকর্ডস)
(Its unofficially track with katibteam)
Sylbeatz ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত
333,427 views
একটা সময় চাকরি নিয়া সবই ভাবিতাম
আমি চাকরির আশায় বুক বাঁধিয়া স্বপ্ন দেখিতাম।
ওরে ঘুইরা ঘুইরা নানান জায়গায় ইন্টারভিউ দিতাম
পরে কোটার ভিড়ে চাপা পড়ে আশা হারাইলাম।।
এখন পাড়ার মাঝে ঘুরে ফিরে বেকার জীবনরে
আমি বেকার বোঝা মাথায় লইয়া ভালোই নাইরে।
রোজ রাস্তাঘাটে দেখলে পরে পাড়া পড়শি কয়।
দেইখা ল রে কোটা ছাড়া চাকরিতে কে লয়?
কোটা ও কোটারে তুই মরণব্যাধিরে
আমার লক্ষ লক্ষ বেকার ভাইয়ের চাকরি ফিরায়ে দে।
আমার মেধার সাথে খেলা করার অধিকার দিল কে?
কোটা তুই বড়ো মরণব্যাধি তোর ক্ষমা নাইরে।।
তোমার দাদার একাত্তরে ছিল অবদান
তাইতো তোমায় এতোদিনে কোটাতে রাখলাম
পঞ্চাশ বছর হাজারভাবে সুযোগ দিলামরে
চাকরি বাকরি শিক্ষাদীক্ষায় আগায় রাখলামরে।
ওরে বাপ-চাচাকে মুক্তিযোদ্ধা কোটায় দিলাম ঠাঁই।
এখন কোটারমাঝে পইড়া আমার জায়গা নাই।
ওরে আন্দোলনে বহাল হইলো নতুন নিয়মরে।
মেধাবীর আজ জায়গা হলো ঐযে কোটাতে।
কোটা ও কোটারে তুই মরণব্যাধিরে
আমার লক্ষ লক্ষ বেকার ভাইয়ের চাকরি ফিরায়ে দে।
আমার মেধার সাথে খেলা করার অধিকার দিল কে?
কোটা তুই বড়ো মরণব্যাধি তোর ক্ষমা নাইরে।।
আব্দোলনে নামছি চেয়ে কোটারও সংস্কার
চাইলাম অধিকার আমি হলাম রাজাকার।
অধিকারের লড়াইয়ে যদি বলো রাজাকার
ভাবতে যে আজ অবাক লাগে দেশটা তবে কার?
ওরে তুমি যদি হও আমাদের সবারই সর্দার
সমস্যা কই দিতে আমার ন্যায্য অধিকার।
ওরে অযোগ্য সব চাকরিজীবী মেধাবী বেকার
তুমি বলো কারা তবে কোটার দাবিদার?
লিংক https://www.youtube.com/watch?v=kU-ioFZ7OYM
শিরোনাম : আমরা বীর
তারিখ ০৩ আগস্ট ২০২৪
Band: Oni Hasan ft Kazi Zohad Yazdani
Desi Rock Metal ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত
726 views
যুদ্ধ এবার থেমে যাবে না মোরা হয়েছি ঘর ছাড়া
মানিনা তোমাদের ঐ ভণ্ড চেতনা আগুন নিয়ে আর খেলোনা।
জন্মেছি এক পতাকা তলে স্বাধীন এভাবে বিভেদ গড়ো না। না না না।
এদেশ ধ্বংস করো না, এদেশ আমাদের সবার।
আমরা বীর রক্ত দিয়ে ছিনিয়ে আনবোই
একাত্তরের সেই বিজয়।
ছাড়বো না, রাজপথ, মঞ্চ মোদের বিজয়ের
ফিরবোনা ঘরে জয় ছাড়া।
দাবিয়ে আর রাখা যাবে না। আমাদের স্বাধীন এই সত্ত্বা।
‘বল বীর, বল উন্নত মম শির
শির নেহারি আমারই নত শির
ঐ শিখর হিমাদ্রীর।‘
(কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার অংশ)
লিংক https://www.youtube.com/watch?v=f17BelcI-r4&list=PLNW0_3HdIHfUSw89gpyn-idXKPthNwsX1&index=75
শিরোনাম : এক দফা (র্যাপ)
তারিখ : ০৩ আগস্ট ২০২৪
Artist : Rafsan Ahmed Siam
Producer : Tanz Productions
28,546 views
নিচের বার্তাটি গানের ভিডিওর বর্ণনায় পাওয়া যায়।
[সতর্কবার্তা : গত ১৭ই জুলাই ২০২৪ থেকে ছাত্রদের পক্ষে এবং স্বৈরশাসকের বিরুদ্ধে জীবনের ঝুকি উপেক্ষা করে র্যাপ গান রিলিজ করে পু*লিশ এবং ছাত্রলীগের অত্যাচারের কথা ফুটিয়ে তুলে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ায় Tanz Productions যা দেশের অন্য কোনো মিউজিক লেবেল করার সাহস পায়নি। এরপর থেকেই ফোন কলের মাধ্যমে হুমকি পেয়ে আসছি আমরা। তারপরেও আমরা ভয় না পেয়ে একের পর এক বিপ্লবী র্যাপ গান রিলিজ করতে থাকি। কিন্তু তারা আমাদের দমিয়ে রাখতে না পেরে আমাদের চ্যানেলের বিরুদ্ধে রিপোর্ট করে। ফলে ইউটিউব থেকে নোটিশ আসে যে Tanz Productions চ্যানেলের মনিটাইজেশন বাতিল করা হয়েছে। মনিটাইজেশন হারিয়েছি তাতে দুঃখ নেই তবে এই সময়ে সাধারণ জনগণকে আমাদের পাশে দেখতে চাই। আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করে এবং আমাদের ভিডিও গুলোতে বেশি বেশি লাইক কমেন্ট করে সাপোর্ট দিয়ে চ্যানেল টি ট্রেন্ডে নিয়ে আসুন আপনারা। আমাদের ইনকাম লাগবে না, দেশের সত্য তুলে ধরতে চাই মানুষের মাঝে। আমাদের সাথে থাকুন। – Tanz Productions]
[আমি কখনো ভাবিনি আমি এভাবে অপরিচিত মানুষদের জন্য কান্না করবো। তারা জানোয়ারের মতো মানুষদেরকে মারছে আর নির্লজ্জের মতো হাসছে। এটা আর কোটা আন্দোলন রইলো না। It’s a protest to bring down the Government]
১ দফা
আজ হোক প্রতিবাদ
১ দফা
নাম এ গদি ছাড়
১ দফা
দাবি তোমার আমার
১ দফা, ১ দফা!
৭১ এর দালালে ভরা দেশ
চেতনা দিয়া বিক্রি করা শেষ
অস্ত্র, মামলা, হামলা কাজ নাই
জনগণ প্রতি রাস্তায় গড়বে দেশ
লাগা তোর টোকাই বাহিনী
গুলি মার আর শেষ কর কাহিনি
আমার এ কণ্ঠ মরে গেলে
তবু থামবেনা এ প্রতিবাদ প্রতিকার হোক
লাগা জোড় লাগা আর্মি আর বিজিবি
র্যাব পুলিশ আর সাথে আরো কি নিবি
সাঈদেরা মরেনি মুগ্ধরা মরেনি
গণতন্ত্র মরে গেছে, কি দিবি?
কতকাল শাসন চলবে মানুষ মরবে
আগুন জ্বলবে রাবণ হাসবে
প্লাবনে ভাসবে মায়েরা কাঁদবে
জনগণ বলবে!
লিংক https://www.youtube.com/watch?v=KzKL734bpCY
শিরোনাম: শকুনের কালো ছায়া
তারিখ- আগস্ট ৩, ২০২৪
Artist : Gazi Anas Rawshan
Lyric & Tune : M Jahirul Islam
Heaven Tune ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।
39,679 views
আজ শকুনের কালো ছায়া তোমার আকাশ জুড়ে
হিংস্র থাবায় পুরে শত প্রাণ নিল কেড়ে
মানবতার গল্পবলা তোতাপাখিও যেন বুলি হারালো
শান্তির পায়রারা আঘাতে হলো ক্ষত বিক্ষত
আজ বাতাস হলো ভারি চারিদিকে আহাজারি
মজলুম করে চিৎকার তাই সময় হলো এবার
করে সীনা টান জুলুমকে রুখে দাঁড়াবার।
তুমি গর্জে ওঠো আবার এই মাথা নয় নত হবার।
Oh, dear Fellow brothers!
Just wipe off your tears
Don’t give up, don’t despair
A brand new days quite closer
Insha Allah…
We’ll go far
Insha Allah
We’ll fight it back together.
লিংক https://www.youtube.com/watch?v=6atqANJNzeU
শিরোনাম : আমিই বাংলাদেশ
তারিখ : ৩ আগস্ট, ২০২৪
AI Generated Song
Prompted by Kazi Jahid Hasan
তোমার পথে পথে দুর্বৃত্তের রাজ,
তোমার বুকে দুর্নীতির কালো ছায়া,
তোমার সন্তানরা পথ হারায়,
তবু আমরা আশার আলো খুঁজি।
তোমার নদীর পানি শুকায়,
তোমার মাটির বুক ফাঁটে,
তোমার সবুজের ঢেউ ম্লান হয়,
তবু আমরা তোমার শক্তি ভুলি না।
তোমার শিক্ষার আলো ম্লান,
তোমার স্বাস্থ্যসেবার অভাব,
তোমার নিরাপত্তায় ভীত,
তবু আমরা তোমার উন্নতির স্বপ্ন দেখি।
বাংলাদেশ, তোমার বুকে নতুন ভোরের আশায়,
তোমার প্রতিটি সন্তান তোমার জন্য জীবন বাজি রাখে।
বাংলাদেশ, তোমার প্রিয়,
তোমার জন্য আমাদের গান,
তোমার জন্য আমাদের প্রাণ
তোমার জন্য চিরকাল।
লিংক https://www.youtube.com/watch?v=ACqmVZpIQ-A
শিরোনাম : সাঈদ ভাইয়ের মা ও ফয়সাল ভাইয়ের মা, (মরমি গজল)
তারিখ : আগস্ট ৩, ২০২৪
কথা ও মিশ্রণ ; ইনাম বিন সিদ্দিক
কণ্ঠ ; মাহফুজুর রহমান মারুফ ও রেদওয়ান রাফি
প্রকাশনায় ; কাতিব টীভি।
Singer Hafaj Uddin ইউটিউব চ্যানেল থেকে পাওয়া।
4,212 views
সাইদ ভাইয়ের মা, ও ফয়সাল ভাইয়ের মা,
ওয়াসিম ভাইয়ের মা, তাহমিদ ভাইয়ের মা
তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরায় আলোর জ্যোতি
সালাম জানায় তোমায় ফেরেশতা, মা।
কেউ হারিয়ে ছেলে, আর কেউ হারিয়ে ভাই
কেউ হারিয়ে ক্লাসের সাথী নিঃস্ব এ ধরায়।
কেউ হারিয়ে ছেলে, আর কী হারিয়ে ভাই।
কেউ হারিয়ে ক্লাসের সাথী নিঃস্ব এ ধরায়।।
তাদের স্মৃতি এ অন্তরে কেঁদে কেঁদে গুমরে মরে।
বুক ফেটে যায় কান্না ফুরায় না, মা।
আসবাব ভাইয়ের মা, ও তানভিন ভাইয়ের মা
ফারহান ভাইয়ের মা, ইরফান ভাইয়ের মা।
মুগ্ধ ভাইয়ের মা ও ফাহাদ ভাইয়ের মা।
শাকিল ভাইয়ের মা, জাফর ভাইয়ের মা।
তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরায় আলোর জ্যোতি
সালাম জানায় তোমায় ফেরেশতা, মা।।
হৃদয় চব্দ্র তরুয়াও ছিল আন্দোলনে
রুদ্র সেন এ জানতো কী সে মরবে গুলি খেয়ে?
ইকরাম, মারুফ, মাহমুদ হাসান, সৈকত, আমিন,
তাহির জামান, রিয়া মনির কি দেই সান্ত্বনা মা?
বুক ফেটে যায় কান্না ফুরায় না।
জিল্লুর ভাইয়ের মা, দীপ্ত ভাইয়ের মা,
রেদওয়ান ভাইয়ের মা, হাসান মেহেদীর মা।
আসিফ ভাইয়ের মা, ও তুরাব ভাইয়ের মা
নাদিম ভাইয়ের মা, রাকিব ভাইয়ের মা।
তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরায় আলোর জ্যোতি
সালাম জানায় তোমায় ফেরেশতা, মা।
রাহাত ভাইয়ের মা, ও সাব্বির ভাইয়ের মা
আরমান ভাইয়ের মা, মুত্তাকিনের মা
পান্থ ভাইয়ের মা, ওমর ফারিকের মা
তামিম ভাইয়ের মা, নাসির ভাইয়ের মা
তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরায় আলোর জ্যোতি
সালাম জানায় তোমায় ফেরেশতা, মা।
লিংক https://www.youtube.com/watch?v=-B5KdrjL5rs
শিরোনাম : ছাত্র আন্দোলনের গান
তারিখ : ০৩ আগস্ট, ২০২৪
Md. Hazraz Ali এই নামের ফেসবুক একাউন্ট থেকে গানটি প্রকাশিত হয়।
সেখানে একজন ফ্রন্ট ক্যামেরায় গানটি গেয়ে ভিডিও রেকর্ড করেন। তার সম্পর্কে বিস্তারিত জানা যায় নি।
ছাত্র আন্দোলন এটাই ছাত্র আন্দোলন
কত ভাইবোন আন্দোলনে দিয়াছে জীবন
বাংলার মানুষ একদিন রাখিও স্মরণ। ।
গুলি করে মারসে মানুষ, ঝরসে কত প্রাণ
জানি না এই যুদ্ধের কবে হবে অবসান। ।
চোখের সামনে কত ভাই-বোন দিয়াছে জীবন।
ছাত্র আন্দোলন এটাই ছাত্র আন্দোলন।।
ঘুম নাই চোখে মা বাবা আছে বসিয়া
মিছিল শেষে ছেলে আমা আসবে ফিরিয়া ।।
মা জানেনা ছেলের জীবন দিয়াছে বিসর্জন,
ছাত্র আন্দোলন, এটাই ছাত্র আন্দোলন।
লিংক https://www.facebook.com/watch/?mibextid=WC7FNe&v=1025373902290729&rdid=XafRM69ZlbgBHSiN
শিরোনাম : যুদ্ধ করতে জানি (র্যাপ)
তারিখ ০৩ জুলাই, ২০২৪
Tanz Productions
Toppa ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।
41,740 views
একাত্তরে যুদ্ধ করছি, যুদ্ধ আমরা করতে জানি।
দরকার পড়লে জীবন দিমু কারণ আমরা মরতে জানি।
অন্যায় দেখলে চুপ থাকি না প্রতিবাদ করতে জানি।
আবার না হয় লড়াই করোম কারণ আমরা লড়তে জানি।
একাত্তরে যুদ্ধ করছি যুদ্ধ আমরা করতে জানি।
দরকার পড়লে জীবন দিমু কারণ আমরা মরতে জানি।
অন্যায় দেখলে চুপ থাকি না প্রতিবাদ করতে জানি।
আবার না হয় লড়াই করোম কারণ আমরা লড়তে জানি।
ভাইরা আমার মইরা গেসে আমি না হয় আবার মরোম
৫২’তে রক্ত দিসি ৭১রে জীবন দিসি
৩০ লক্ষ জীবন দিয়া দেশটা কিন্তু স্বাধীন করছি।
আবার নামছি মাঠে বাংলার রাস্তাঘাটে
ওই কুলাঙ্গাররা শুইনা রাখ পইরা গেসত বাটে।
শেষ দেখাটা দেইখা দিমু সময় আছে হাতে।
আর নতুন এক ইতিহাস হইবো ২৪টাতে।
অস্ত্র এখন ভয় করি না ভয় দেখাছ যত
বাঙালিরা মরতে জানে মারবি তরা কত?
একটা মারবি পাঁচটা দেখবি খাড়াই যাইবো ওটো।
আর ভাইহারা বেদনা আর বুকে নিয়া ক্ষত।
ছেলের গায়ের জামাটা আজ রক্ত লালে লাল
কোন মায়ের বুকটা খালি করলি স্বৈরাচার দালাল।
বিচার তদের হইবো ঠিকই আজ নয়তো কাল
মনে রাইখা দিসি ২০২৪ সাল।
একাত্তরে যুদ্ধ করছি, যুদ্ধ আমরা করতে জানি।
দরকার পড়লে জীবন দিমু কারণ আমরা মরতে জানি।
অন্যায় দেখলে চুপ থাকি না প্রতিবাদ করতে জানি।
আবার না হয় লড়াই করোম কারণ আমরা লড়তে জানি।
আমার ভাই বোনদের মারলি কেন রাস্তাঘাটে ধইরা
অধিকার চাইতে গেলাম দিলি গুলি কইরা।
এই বিচার দিমু কার কাছে সবখান থাকতে বইরা।
খবর নাইরে বাঁচল কে আর কে গেল মইরা।
ক্ষমতাটা পাইলি আর যা খুশি তাই করলি।
সুযোগ পাইয়া কত মায়ের বুকটা খালি করলি।
কার ভাইরে মারলি রে তুই কার ভাইরে মারলি?
ভাই হইয়া ভাইয়ের বুকে কেমনে গুলি করলি?
যুদ্ধ করলো বাঙালিরা স্বাধীনভাবে বাঁচবে বলে
কে জানতো রে স্বাধীনতা এমনি করে যাবে চলে?
সত্য জবাব দিতে গেলে কথার আগে বন্দুক চলে।
স্বাধীন নামের বাংলাদেশে মানুষ মরে দলে দলে।
তোমার ছেলে ফিরব না মা বুকে খাইছে গুলি।
২৪ এর ঐ আন্দোলন মা কেমন কইরা ভুলি?
কোটার জন্য কইরা দিল নিজের জীবন বলি।
২৪ এর ওই দিনটারে মা কেমন কইরা ভুলি রে মা
কেমন কইরা ভুলি?
লিংক https://www.youtube.com/watch?v=hg_IzqUJ0Ks
বীথি ঘোষ: শিক্ষক, গবেষক ও সাংস্কৃতিক সংগঠক। ইমেইল ghoshhbithii@gmail.com
আগের পর্ব: ২৪-এর গণআন্দোলনের গান-৫
