২৪-এর গণআন্দোলনের গান-৮

২৪-এর গণআন্দোলনের গান-৮

সংকলন ও ভূমিকা: বীথি ঘোষ

‘২৪ -এর গণআন্দোলনের গান’ এর ধারাবাহিক লেখার এটি ৮ম ও শেষ পর্ব। প্রতিপর্বে গানগুলো রচনা বা প্রকাশের তারিখের ক্রমানুযায়ী সন্নিবেশিত করা হলেও সংকলন শুরু করার পরে আরো বেশ কিছু গানের সন্ধান পাওয়া যাওয়ার কারণে এই সংখ্যায় অন্য তারিখের গানগুলো সংযুক্ত করা হলো। গত সংখ্যা থেকেই আমি যখন পর্যন্ত গানগুলো সংগ্রহ করেছি তখন পর্যন্ত গানগুলোর ভিউ সংখ্যা কত ছিল তা উল্লেখ করা হলো। যদিও অন্য সংখ্যাগুলোতে তা করা হয় নি। তবে সেই ভিউ সংখ্যাগুলো আমার কাছে আছে। গানগুলোর সুর, বাণী বা তথ্যে কোনো ভুল থাকলে বা কোনো পরামর্শ থাকলে তা জানানোর অনুরোধ রইলো। সেইসাথে এই সংকলনের বাইরেও কারো কাছে কোনো গানের সন্ধান থাকলে তা জানালে অত্যন্ত কৃতজ্ঞ থাকবো।

শিরোনাম : স্বাধীন বাংলা (র‍্যাপ)

তারিখ ০৫ আগস্ট, ২০২৪

On Mic Performed By SIAM

Lyric & BEAT PRODUCED BY SAHAN

145,861 views 

Anik Sahan ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত। 

[গানের বর্ণনায় পাই- 

ইতিহাসে দেহায় দিসে ছাত্র সমাজ কি পারে। 

Our national history is that of revolution and countless sacrifices, our mother language Bangla is a symbol of our pride and identity. Our country has imparted valuable lessons about the importance of free speech and the resolve to stand firm against injustice and oppression, this song embodies these aspects of our identity and heritage. 

We do not intend to oppose or offend any individual dead or alive rather we seek to express the woes and voices of our country as a whole. At the same time mourn the martyrs who lost their lives during the struggle for our rights. Long live Bangladesh, longlive the legacies of the martyrs of 1952, 1971 & 2024. Heroes never die. Now We Are Free in our Own World. WE ARE INDIPENDENT।]

এই স্বাধীন বাংলায় স্বৈরাচারির পতন হয়া গেসে

এই স্বাধীন বাংলায় নতুন একটা সূর্য উইঠা গেসে।

আমরা আজকের তনে সব কথা কমু নির্ভয়ে চিল্লায়া

স্বৈরাচারের গদি ভাংসি ইটা পাথর ঢিল্লায়া। 

তর তো দেহি আকারই নাই তুই আবার কোন রাজাকার

দেশটা বেইচ্চা পলায়া গেলি দিয়া গেলি হাহাকার

মরসে যেডি পিলখানাতে হাতে তালি দিতাসে

এদিক জেলখানাতে আসে যেডি রামপুরি ধার দিতাসে

ইতিহাসে দেহায় দিসে ছাত্রসমাজ কি পারে

বুঝায় দিসে জনতারে স্বাধীনতা কয় কারে। 

স্বৈরাচারের চামচাডিরে ধইরা ধইরা বান দে

চিপার ভিত্রে ফালায়া সব বিচি উঠা কান্দে। 

পারলি না তো আর খাইতে ভাইগ্যা গেলি একরাইতে, 

বাংগালিরে মাইরা মুইরা শেল্টার লইলি ভারতে।

দূরের তনে দেখবি বয়া গণআওয়াজ কারে কয় 

আমার ভায়ের খুনের বিচার কেমনে কইরা লইতে হয়।

একাত্তরে স্বাধীন হয় নাই স্বাধীন হইলো চব্বিশে

গিরাগাট্টি খোলায় দিমু ফিরা আইলে এই দেশে।

দেশটা এহন গণতান্ত্রিক জনগণের আন্ডারে

আওয়াজ উডায় জেলে গেসে আমার ভাই হান্নানে।

আমগো ট্যাকায় চলে দ্যাশ চুইষ্যা খায়া কি আর দেস

বিজয় নিশান উডায় এহন দালালডিরে করুম শ্যাষ।

চোকিদারে কান্দে লিডার এহন ফান্দে

ন্যাতা নাকি ভাইগ্যা গেসে পেলেন দিয়া চান্দে।

স্বৈরাচারি মামলা দিয়া পাডায় দে সব কাশেমপুর

থাবা দিয়া সবই ধরুম পলায় যাবি কতো দূর।

আমগো মুগ্ধ শহীদ হইবো এই কথা কেউ জানতো রে,

মরে নাই তো আবু সাঈদ বাইচ্চা থাকবো অন্তরে।

গণতন্ত্রে কিয়ের শাসন জনগণই সরকার,

যতো কালা হাত আছে ভাইংগা দেওয়ন দরকার। 

দশটা হোন্ডা বিশটা গুন্ডা দেশ বলে তর ঠান্ডারে

কই গেলো তর দলের পাওয়ার পলায় গেলি আন্ধারে।

স্বৈরাচারের চামিচাডিরে ধইরা ধইরা বান দে,

চিপার ভিত্রে ফালায়া সব বিচি উঠা কান্দে।

স্বাধীন হইসে বাংলা এহন স্বৈরাচারি দিন শেষ

চায়া চায়া দেখবি এইবার হাসবো আবার বাংলাদেশ 

লিংক https://www.youtube.com/watch?v=KQVXgVwtALQ 

শিরোনাম : মুক্তির ডাক (র‍্যাপ)

তারিখ ০৫ আগস্ট, ২০২৪

Song-written Composed & Performed By Fuhad Shafi 

Music Arranged & Produced By – BIHAN

Mixed & Mastered By – @SnareByt ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬

Artwork & Video By – Shahruk Mueed (Zayad Zaad)

Music Label – Quantize Music Group

8,757 views  

QMG Originals ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত। 

আজ মানচিত্র রক্তাক্ত কেন? 

কোনো উত্তর আছে?

মাওলায় দিছে জবান খুইল্লা কথা কইতে হইবো। 

হারার লাইগা জন্ম নয়, অত্যাচার অবিচার অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হইবো। 

আগায় যাইতে হইবো লাগে লড়াই করতে হইবো।

হাতে হাত প্রতিবাদ তরুণ সমাজ জিন্দাবাদ

মানচিত্র রক্তাক্ত আগামীদিন ভবিষ্যতের আলো কেমনে ফুটবো? 

আলো কেমনে ফুটবো?

তরুণ মানে শক্তি, মরার নাইগা ভয়।

তরুণ মানেই শক্তি, সাহসের পরিচয়। 

অধিকারের লাইগা! রাজাকার কয়। 

এইডা কি প্রাণে সয়! দিলে কেমনে সয়? 

দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।

শান্তিপূর্ণ ঐক্য জোটে বুলেট দিয়া চালায় কাজ। 

বাম্পার ফলন পাবলিসিটি মিথ্যা নাটক চাপাবাজ। 

সত্যের হবে জয়, কামাই করস অভিশাপ। 

শিক্ষায় জাতির আলো, শিক্ষক রিমান্ডে কেন? 

শিক্ষায় জাতির মেরুদন্ড কোমরের রশি বাঁধলি কেন? 

স্বাধীন দেশে স্বাধীন কথায়! ভাই জেলে বন্দি কেন? 

ছোট্ট শিশু দোষটা কোথায়! ওই গুল্লি খাইলো কেন? 

মায়ের বুকটা খালি কেন? বুকটা খালি করলি কেন? 

আর্তনাদ আহাজারী দুআ করি মাবুদ ধুলার সাথে মিশায় দেন। 

কারো ভাই, কারো বোন, কারো পুত্র, কারো কন্যা, 

মারার আগে নিজের পরিবারের কেডায় আছে 

একবার প্রশ্ন কইরা লবি।

দেমাগের বাত্তি জ্বালাইয়া উত্তর খুঁইজা লবি। 

সময় কত দামি জানতে মরার আগে মইরা লবি। 

মরার আগে মইরা লবি। 

কল্যাণের সভাপতি নেমকহারাম কাজ, ক খ ঘোড়ার ডিম 

জাতির ডাকে সর্বনাশ,

ক লেখতে কলম ভাঙ্গে, নকল কইরা মেট্রিক পাস। 

মেট্রিক পাশের কোম্পানিতে মাস্টার ডিগ্রী ক্রীতদাস! কেন?

পৃথিবীটা দামি নয় সর্ব দামি মেধা। 

তরুণ তাজা রক্ত গরম বাংলার রয়েল বেঙ্গল রাজ। 

বাংলার রয়েল বেঙ্গল রাজ। 

রাইতে আটক দিনে নাটক মানবতার গান গায়। 

শান্তি চাই শান্তি চাই, শান্তির পথে কাটা রাখলে 

কেমনে বলে শান্তি চাই? 

জালেম জাতি জুলুম কারি, 

ফেরাউন নমরুইদ্দাও টিকে নাই। 

রক্তে আগুন জ্বলতাছে, মনে কষ্ট মাখা 

অন্যায় রে অন্যায় কইলে আইবো হাজার বাধা। 

কলম খাতা বইয়ের বন্ধু মেধা শক্তি পাহাড় সমান 

হাতে কেনো! হাতকরা?

দুই দিনে শক্তি লইয়া মহল বানাস নবাব।

জবান দিছে মাওলা কাইরা লবি না রে পাগলা 

ইটা মারবি ঢিলা মারবি কত মারবি মার 

ছাত্র সমাজ রক্ত গরম পাথর দিয়া দিব জবাব 

পাথর দিয়া দিব জবাব।

হারাম খাওন মিডা লাগে 

প্রতিবাদী সুর। 

হক কথা তিতা লাগে 

এক মুখ চাইপ্পা ধরলে হাজার মুখের গর্জন উঠে 

হাজার মুখের গর্জন উঠে 

গর্জে উঠো বাংলাদেশ 

তোমার আমার বাংলাদেশ। 

লিংক https://www.youtube.com/watch?v=xTFAkQZ3euA

শিরোনাম : কেনো?

তারিখ : ৫ আগস্ট, ২০২৪ 

ব্যান্ড: শিরোনামহীন 

কথা : জিয়াউর রহমান 

সুর : কাজি আহমেদ শাফিন

Bass, Cello, choir : Ziaur Rahman  

Voice, Drums, Violin, Sorod, Choir :  Kazy Ahmad Shafin 

Voice, Choir :  Sheikh Ishtiaque 

keyboard : Symon Chowdhury 

Guitar : Sudipto Sinha Dipu  

Band Manager : Infitar Danial 

Recording Studio : Noizemine Sound 

Mixed & Mastered by: Shafiqul Islam 

Artwork & Graphics – Ziaur Rahman

Video Edit – Hasibul Haque H C

Typography – Rashed Art.

English version Lyric – Resh Rahman 

Music Partner- Believe Artist Services 

413,091 views

Shironamhin ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত। 

[গানের সাথে নোট : এখানে বেশিরভাগ ছবি চলমান সময়ের টাইমলাইন থেকে সংগৃহীত, যা ডিজিটাইজ এবং ভেক্টর গ্রাফিক্সে রূপায়ন করা হয়েছে। পার্থ দিবস চৌধুরী সহ অন্যান্য আর্টিস্ট এবং ফটোগ্রাফারদের এই অমুল্য ছবিগুলোর জন্য কৃতজ্ঞতা। 

Shironamhin’s song “Keno?” reflects the anguish and confusion surrounding the ongoing violence in Bangladesh. Standing in solidarity with the students and mourning the lives lost in recent days, the song raises poignant questions about the senselessness of suffering and destruction. Part of their upcoming album ‘Batighor,’ the song questions why the city’s birds fly blindly, why the heart endures constant burning, and why inevitable storms arise. Through powerful imagery and emotive language, “Keno?” captures the collective grief and search for answers amid turmoil and loss.] 

আজ এই শহরের পাখিরা সারারাত

অযথাই অন্ধের মতো 

উড়ছে কেনো? 

কড়া রোদে পুড়ে ছাই, ছাই হয়ে  

আকাশের গায়ে লাল সূর্যটা তবু 

জ্বলছে কেনো?

অন্ধ হৃদয়, নিখোঁজ হয়ে

যায় হারিয়ে, যাকনা কেনো?

মুক্ত পাখির ডানায় ডানায়  

সমুদ্রের মতো… 

সেই দু:সময়ের অভিশাপ, 

না পাওয়ার অভিধান হৃদয়ের মাঝে 

পুড়ছে কেনো?  

আজ অন্ধ হৃদয় সবকিছু সয়ে যায়… 

পুড়ে যায়… সারাক্ষণ 

ভেংগে যায় ঘর, 

কত সহজেই 

কোনো উত্তাপ নেই

কেনো ঝড় আসবেই?  

তবুও নি:সীম কোনো প্রান্তে   

বরফ জমে হৃদয়ে নীল

এই অন্ধ, দিশেহারা 

পোড়া শহরে

খুব যন্ত্রনায় ছুটে চলে

কেনো টর্নেডো? 

তীব্র গতির সংকেত জানায়। 

সেই দু:সময়ের নিশানায়, 

পুড়ে ছাই পতাকা দমকা হাওয়ায় 

উড়ছে কেনো?  

আজ অন্ধ হৃদয় সবকিছু সয়ে যায়… 

প্রশ্নের এই গোলকধাঁধা ঘুরছে অযথাই

নির্ভুল এক নিয়তির মতো 

উত্তর জানিয়ে যাই…

দু:সময়ের অভিশাপ, 

না পাওয়ার অভিধান হৃদয়ের মাঝে 

পুড়ছে কেনো?  

আজ অন্ধ হৃদয় সবকিছু সয়ে যায়,

পুড়ে যায় আজ… 

Why?

Tonight, city birds in the sky

Blindly wandering, lost at night

Fly without a cause? 

The scorching sun turned to ash

In the heart of the sky

Why does it still burn with a red flash? 

A heart adrift in a sea of uncertainty

Gets lost within, relentlessly? 

The wings of the birds so free

Vast, like the sea

The curse of the doomed hours 

Why does the dictionary of unobtainable desires  

Within the heart still burns? 

Today, the blind heart embraces everything

Blazes… forever.

The house breaks apart

So simply

Without any heat of the moment

Why must the storm arrive now?

Yet, on an endless edge

Ice accumulates in the heart, so blue

In this blind, lost

Burnt city 

Why the tornado 

Sprints in agony?

Signals with a fervent speed. 

In the shadow of that trying time,

flags turned to ashes 

Floating in the wandering gust

Today, the blind heart bears it all

This labyrinth of questions spin endlessly

Like an unerring intent

I keep phrasing the answers

লিংক https://www.youtube.com/watch?v=07uXTn3UdRE

শিরোনাম : সময়ের গান (র‍্যাপ) 

তারিখ ৫ আগস্ট, ২০২৪

Artist : Dr. Cytreed

11,643 views  

Tanz Productions ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।

Yeah! এই রাইসুল ভাই, beat টা একটু বাড়ায় দেন না!

Feel পাইতাছি না তো!

হ্যাঁ! আইজকা প্রতিবাদ! 

Cytreed!

এইডা এমন সময়, যদি বইয়া থাকো,

দেখবা শত বছর টের না পাইতে পিছায় গেছো!

মরণ আগে পিছে যেইডাই লেখা ওইডাই হইবো।

রাখলে আল্লাহ, মারবো কেডা? তোমরা গর্জে ওঠো!

এইডা এমন সময়, যদি চুপ থাকো,

আমার ভাইয়ের বোনের আর্তনাদ সব বৃথা যাইবো।

আর কত আবু সাঈদের মত গুলি খাইবো?

সবাই খাড়াও এক লগে দেয়াল গইড়া তুলো!

দেশটা তোমার কান্ধে, দেশের ভার টানা কুলি,

তোমার ট্যাক্সের টাকার অস্ত্রে যখন তোমার উপরে গুলি, 

যখন তোমার দেশের শাসক তোমার সন্তানের খুনি,

তখন মাইনা নিবা কেমনে তাগো উন্নয়নের বুলি?

তোমার করের টাকায় দেশ না সাজায় করতেছে দুর্নীতি, 

এদিক দ্রব্যমূল্যের ঘানির চাপে পিষ্ট হইলা তুমি,

তোমার বিচার দেওয়ার কেউ নাই ভরসা শেষ বিচারে যিনি। 

মনে রাইখো, বিনা ভোটের শাসক তোমার কাছেই ঋণী!

আইজকা সন্ত্রাসী স্বৈরাচারী শাসক তোমার ঘাড়ে, 

তোমার ঘরেরটা টাকাও পারলে ওরা বিদেশ পাচার করে,

তাগোর উর্ধ্বে গেলেই গুম! নিজেরে পাইবা আয়না ঘরে,

এদিক তোমার ঘরের শিশু পথে ডুকরে কাইন্দা মরে।

বহুত ধৈর্য ধরছে, এবার সময়, গর্জে ওঠো আবার!

উইঠা নিজের অধিকারডি জিতার লাইগা ছুটো আবার!

আন্দোলনে হিসাব নাই আর কোনো ছোট বড় সবার, 

সবাই নিজের হাতে দেশের ইতিহাস লিখো আবার!

আইজকা এমন সময়, যে পুলিশ তোমার জন্য, 

তোমার প্রতি কত জঘন্য তার কর্মকান্ড 

তোমার ট্যাক্সের টাকায় ভরণপোষণ বেতন রেশন 

তারে দিয়েই তোমার উপর আইজকা চালায় শোষণ!

আইজকা এমন সময়, যে নাই আর সাগর রুনি 

অহনো আইসা খেইলা ঘুইরা বেড়ায় ওগো খুনি 

কেডা চাইবো এমন ওগো মত পরিণতি?

এই লাইগা সংবাদদাতা সাংবাদিকগো অবনতি!

আইজকা মাকড়সার জালে যত প্রজাপতি,

কোটি কোটি পাখনা একসাথ কইরা মারো ঝাঁপটি!

সিধা কথা, একবার! নাইলে দেখো শতবার!

কিন্তু দিন শেষে ছিনায় আনতেই হইবো মুক্তি!

তিস্তার পানি পায় না এদিক transit পাইত্তা দেয়!

আলুর ফলন record পার তাই record ছাড়াই দামটা লয়,

MPর যেখানে জীবনের দাম নাই তুমি আর আমি কি 

এইর থেইকা ভালো, এডাই সময়, ঝাঁপাইয়া পরি!

এইডা এমন সময়, যদি বইয়া থাকো,

দেখবা শত বছর টের না পাইতে পিছায় গেছো!

মরণ আগে পিছে যেইডাই লেখা ওইডাই হইবো।

রাখলে আল্লাহ, মারবো কেডা? তোমরা গর্জে ওঠো!

এইডা এমন সময়, যদি চুপ থাকো,

আমার ভাইয়ের বোনের আর্তনাদ সব বৃথা যাইবো।

আর কত আবু সাঈদের মত গুলি খাইব?

সবাই খাড়াও এক লগে দেয়াল গইড়া তুলো!

লিংক https://www.youtube.com/watch?v=GYri1GkmfrU 

শিরোনাম : বিদ্রোহ

তারিখ : ০৫ আগস্ট, ২০২৪

Singer : Ahmad Shuvo

Lyrics & Tune : Ahmad Shuvo

Music Producer : Tanz Productions

40,677 views  

Tanz Productions ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত। 

আমার দেশে নাই কেন আজ সত্য কথার ভাত, 

কথা বললেই গলা চেপে ধরে, বলে তুই রাজাকার 

তবে শিক্ষিত হয়ে কি লাভ বলো মূর্খরা করে রাজ,

শিক্ষাঙ্গনে শুনবো কেন চিৎকার আর্তনাদ।

আজ ছাত্র সমাজ জেগেছে হও শত্রুরা হুশিয়ার 

মিছিলে মিছিলে বজ্রকন্ঠে কর সবে প্রতিবাদ। 

তবে শিক্ষিত হয়ে কি লাভ বল মূর্খরা করে রাজ,

কথা বললেই গলা চেপে ধরে বলে তুই রাজাকার। 

ওরে কোথায় পেল সাহস ওরা কে দিল সেলটার, 

গুলি করে মারে ভাইকে আর বোনের গায়ে হাত।

আহা মনে কত আসা ছিল বুকে বিশ্বাস,

সেই বুকেতে গুলি করে করলি রক্তপাত। 

আজ কোথায় আছে রফিক, সালাম, বরকত, জব্বার

চলে এসো এই রক্তিম পথে করো তুমি প্রতিবাদ। 

তবে শিক্ষিত হয়ে কি লাভ বল মূর্খরা করে রাজ,

কথা বললেই গলা চেপে ধরে বলে তুই রাজাকার। 

‘মিছিলেও প্রেম হোক 

ভেঙে যাক মোহ

তুমি সাজো ব্যারিকেড

আমি বিদ্রোহ’। 

লিংক https://www.youtube.com/watch?v=8SajRu88ocE 

শিরোনাম : লোহার বেড়ি

তারিখ : ০৫ আগস্ট ২০২৪ 

গানটি শুনে মনে হয়েছে এটি AI Generated. 

101 views 

কারাগারের লোহার বেড়ি

ভাঙতে পারি না আর, লাগছে ভয়,  

জীবনের গুণগান, স্বাধীনতার রংধনু বয়ে,  

বন্ধন খুলে মুক্তির দিগন্তে যাওয়ার ছায়া।  

ওরে ও কিশোর তুর্গা,  

তোর মনে যে স্বপ্নের আগুন,  

তাকে জ্বেলে দে, উজ্জ্বল আলোতে,  

ভয়-ভীতি মুক্ত হয়ে চল অজানা পথে।  

গাজনের সুর বাজা,  

মুক্তির পিপাসায়,   

আসুক নতুন ভোর, উদয় হোক স্বাধীনতা।  

কারার বেঁধা আকাশ, ছেঁড়া চাঁদের মায়া,  

সোনালি রোদে জ্বলুক সোনার ধারা।  

ওরে ও পাগল চন্দ্র,  

দে রে দে স্বপ্নের পল্লী,  

বাঁধন টুটিয়ে, উড়িয়ে দে মুক্তির কবিতা।  

জীবনের জাল খোল, আগুনের আলোতে,  

জ্বালিয়ে দে রক্তিম শিখা, মুছিয়ে দে কালো ছায়া।  

লাথি মার, ভেঙে ফেল গোঁড়ামির তালা,  

বন্দী জীবনকে মুক্তির আনন্দে ভরে দে,  

নতুন দিনের গান গাই, স্বাধীনতার মঞ্চে।  

গা ছমছমে আলো, উজ্জ্বল বিজয়ের প্রতীক,  

ফুটে উঠুক মুক্তির ফুল, নবীন সবুজ পাতায়।  

কারাগারের লোহার বেড়ি

মুক্তির স্বপ্নে বিভোর কর,  

জীবনের রংধনু ছড়িয়ে দে সবখানে।  

নতুন প্রভাতের আলো, উজ্জ্বল সূর্যের কিরণ,  

মুক্তির গানে ভরে উঠুক বাঙলার আকাশ।

লিংক https://www.facebook.com/100009794418322/videos/1160688121883344 

শিরোনাম : রক্ত রাঙা সূর্য

তারিখ : ০৪ আগস্ট ২০২৪ 

Lyrics : Maesha Marium

Tune & Music : Rupok Akondo

Vocal : Maynur Rahman, Rupok Akondo

Poster : Ramisha Anan

2,442 views  

Rupok Akondo ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত। 

[গানটি নিয়ে লেখকের সাথে কথা বলতে গেলে তিনি জানান, এই লেখাটা ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় লিখেছিলেন। ২০২৪ এ আরও কয়েকটা প্যারা যোগ করেন। আর ভিডিওটার থাম্বনেইলটা এঁকেছেন, Ramisha Anan, ৩ আগস্ট শহীদমিনারের গণজমায়েতের থিমে।] 

রক্ত কারোর ধার ধারে না,

বুলেট, লাঠি, জলকামানে,

ন্যায্য দাবী করতে আদায়-

রক্ত কেবল ঝরতে জানে।

রক্ত কভু ভয় করে না,

হঠাৎ যদি মাথায় চড়ে,

তপ্ত পিচে, ফোঁটায় ফোঁটায়,

স্লোগান হয়ে রক্ত ঝরে।

রক্তে ভেজা স্কুলের জামা,

সফেদ জুতো, সাক্ষী থেকো,

রক্ত যখন আনবে সকাল,

রক্তরাঙা সূর্য দেখো!

দড়ি ধরে মারো টান 

রাজা হবে খান খান 

হানরে আঘাত হান

শাসকের গদি ভাঙ। 

একের সাথে অনেক মিলে,

রক্ত বোনে শক্ত জাল,

ধনী-গরীব, সংখ্যা লঘু,

দিনশেষে সব রক্ত লাল।

রক্ত কভু যায় না ভুলে,

রক্ত ঝরার দায় কাদের,

মার্কা কেবল বদলিয়েছে,

যায়নি স্বভাব হায়নাদের।

রক্ত ফোটে ক্ষোভে-ক্রোধে,

উপড়াতে অন্যায়ের গোড়া,

রক্ত ছোটে টগবগিয়ে,

শিরায় শিরায় পাগলা ঘোড়া।

রক্তে ভেজা স্কুলের জামা,

সফেদ জুতো, সাক্ষী থেকো,

রক্ত যখন আনবে সকাল,

রক্তরাঙা সূর্য দেখো!

লিংক https://www.youtube.com/watch?v=kPBh5Ou_Kec 

শিরোনাম : শেখ হাসিনার পতন (র‍্যাপ) 

তারিখ : ০৪ আগস্ট ২০২৪  

1,231 views  

Life With Hridoy ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত। 

কইরে তোরা কোথায় আছিস বইসা থাকার সময় নাই

এই বাংলায় হইবো না আর স্বৈরাচারের কোনো ঠাঁই।

বিনাভোটের সরকার আমগোরে কয় রাজাকার  

পুরা বাংলা জাহান্নাম আর কইরা রাখসে কারাগার। 

চাইসি আমার অধিকার ভালোয় ভালোয় দিয়া দিতা 

এহন করো হাহাকার। 

কথায় কথায় জামাত শিবির সকাল বিকাল মারো ফিকির। 

জামাত শিবির জিকির ছাড় এই নাটক আর কয়দিন করবি ঘুরে ফিরে বারবার? 

আমগো টাকায় আমগো গুলি আমগো বুকেই চালাইলি 

জীবন ভইরা কইরা গেছোস ভারত মাতার দালালি। 

দালালিতে চাটাচাটি কইরা গেছোস হাতাহাতি

ক্ষমতাতে টিকা থাকতে বেইচা দিলি দেশের মাটি 

দিনে নাতো খেলতে আছো কানামাছি 

জাতি আছে রশি নিয়া বুবু তোমায় দিবো ফাঁসি।

ষোলো বছর কিশোর ছেলের কেন বুবু হইলো জেল? 

তোগো মতো মন্ত্রী এমপির আমগো কাছে নাইযে বেইল। 

সেনা পুলিশ সোয়াট নিয়া যতই মারিস হালপাল    

আমরা হইলাম ছাত্রসমাজ তোরা হইলি চ্যাটের বাল। 

কি খেল যে দেখাইলি বর্ডারথে বিলাই আইনা আমগো জন্য নামাইলি। 

কামাইলি যে কামাইলি, পাপ বহু কামাইলি 

আগুনেতে ঘি ঢাইলা আগুন কেনো বাড়াইলি।

আমরা কেউ এদেশেতে ভাইস্যা ভাইস্যা আসি নাই

রাজার হালে শোষণ করবা এদেশে সেই দাসী নাই। 

বাপের কোটায় বসে বসে আব্বাদের কি বন্ধক দে 

ইতিহাস সব জানা আছে ভাই বোনরা সব অন্ধ যে। 

গিলিসারিন চোখে দিয়া কানবা বুবু আর কত? 

মেট্রোরেলে ক্ষত হইসে মানুষ মারসো কয়শত?  

আমজনতা হিসাব নিবো নাটকবুবু কম করো, 

এই জনতা চায়না তোমায় গদি ছাইড়া পথ ধরো। 

হইহই রইরই কিরে বুবু গেলি কই? 

ছাত্র ছাড়া ছাত্রলীগ বলনা বুবু পাইলি কই? 

ছাত্র ভাইয়ের রক্তে কেন হল রাস্তা রাঙাইলি?

শান্তিপ্রিয় জনতারে কেন বলনা রাগাইলি? 

কথা বুঝি ঢুকলো না তোর আহা বধির কানে। 

ছাত্র সমাজ কি জিনিস আইয়ুব, জিন্নাহ জানে। 

জানে আমগো এরশাদ কাকা সারাবিশ্ব জানে। 

বুক চিতাইয়া লড়াই করে ছাত্র বিজয় আনে।

কম মারিস হালপাল আমার ভাইয়ের রক্তে কেন

রাস্তাঘাট হইলো লাল? 

লালে লাল কইরা দিমু আমজনতা খবর দে, 

এই বাংলায় কবর খুঁইড়া স্বৈরাচারের কবর দে। 

কবর পানে গিয়া এইবার সব শহীদদের খবর দে 

চুষে খাওয়ার সময় শেষ আমরা গড়মু আমগো দেশ

সন্ত্রাসীদের প্রতিরোধ আনুম দেশের পরিবেশ।  

স্বৈরাচার স্বৈরাচার তুই বুবু স্বৈরাচার। 

সময় হাতে থাকতে বুবু কানে ধইরা গদি ছাড়। 

লিংক https://www.youtube.com/watch?v=CeELv0C-lCI&list=PLNW0_3HdIHfUSw89gpyn-idXKPthNwsX1&index=73

শিরোনাম : অধিকার (র‍্যাপ) 

তারিখ : ১৮ জুলাই, ২০২৪

Written & Performed By – Raafky 

45,962 views  

RAAFKY ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত। 

সাথে থাকলে সঙ্গী, না হয় হয়ে যাবে জঙ্গি। 

চেয়েছিল অধিকার হয়ে গেলো রাজাকার,  

ছাত্রই করলো দেশটা স্বাধীন তাহলে বলো দেশটা কার।  

চেয়েছিল অধিকার হয়ে গেলো রাজাকার, 

নিজের প্রজা নিজেই মারে প্রজার প্রশ্ন রাজা কার। 

৭১ এর দালাল না, ২৪ এর মাদারচোদ,

অস্ত্র হাতের জঙ্গি এরা মুখোশের পিছনে লুকিয়ে মুখ।

এতোগুলো যে প্রাণ গেলো তার দায়ভার নিবে কে?

আমার মাতৃভুমি আজ রণক্ষেত্র এর জবাবটা দিবে আজ কে?

এই দেশে ঈমান বেচে চলে প্রশাসন, অত্যাচারী করে দেশ শাসন, 

ভুলিস না ছাত্ররাই তো করেছিল ভাষার জন্য আন্দোলন। 

ঠেকা অস্ত্র বুকে তবুও দিয়ে যাবো জবাব,

এই বর্তমান সময়ে দেশের জন্য ভালো চাওয়াই খারাপ।

আমার দেশের ভিতরে, দেশের মানুষই, দেশটা করছে ধ্বংস। 

এরা দেশপ্রেম দেখাই, দেশের মানুষের পরিবার করে ধ্বংস ।

কেনো ভাই রাজাকারের মাথায় দেশের পতাকা, দেশপ্রেমির মাথায় হেলমেট 

ভাই-ভাই করে, ভাইরে মারস, চেটে নাজায়েজ ভাইদের।

মহিলার গায়ে হাত দিয়ে করস প্রমাণ নিজের পুরুষত্বের।

মা বোন তোর ঘরে নাই কী, ভাব না তাদের এই জায়গাই রাখলে,

রক্তে ভেজা ইটেই আমরা জন্ম দিবো গোলাপ।

বুঝি না ৭১ আর ২৪ দলের পার্থক্যটা কোথায়?

 

সবুজ আর নাই পুরা মানচিত্রটাই লাল

ছাত্রের রক্ত কেন রাস্তাঘাটে বললে রাজাকার। 

আমার দেশের ইতিহাস দমায় রাখা সোজা না

আমি মরলে আমার মতো করবে দশজন ঠিকানা 

এ, হাঙ্গামা চাই না আমরা চাই দেশে শান্তি,

ঠিক মতো কথাগুলো শুনতো যদি আর কী।

বাপের কোটায় ছেলে এরপর দাদার কোটায় নাতি,

এই প্রশ্ন তুলে কেনো লাশ হয়ে আমি ঘরেতে ফিরে আসি।

যেমন রাতের পরে দিন, তেমনি হারের পরেই জিত।

তোরা লেগে থাক, জান নিবে নিয়ে যাক।

বিন্দু থেকে সাগর করে ধ্বংস নিজের ডেকে যাক।

এঁকে যাক সোনার দেশের ইতিহাস রক্ত দিয়ে আবার

শিক্ষা, শান্তি, প্রগতি, কই গেলো মূলনীতি? 

কলমের ভয়ে তোরা অস্ত্র নামাস বাইন চুদির ভাই দেশপ্রেমি

দেশকে বেচে তোরা ঘর চালাস আমরা চাই না এইরকম দেশপ্রেমি

স্বাধীনতা কই সোনার বাংলার, স্বাধীনতা চাই এখনই।। 

ছিনিয়ে নিয়ে অধিকার, নাম দিলো রাজাকার।।

লিংক https://www.youtube.com/watch?v=UonKYBqCOTw 

শিরোনাম : জবাব দে সরকার 

তারিখ : ১৭ জুলাই, ২০২৪ 

Singer : Talha Bin Mustafiz

Lyric : Hozaifa Hafiz

Tune, Sound Design: Talha Bin Mustafiz

Video Director : Abu Hanifa

6,995 views  

Barakah Records ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত। 

ন্যায় অধিকার চেয়েছি আমরা চাইনি সহিংসতা 

তবু কেন আজ রাজাকার আমি কেন পাই হিংস্রতা? 

আমাকে মারতে কেন ছুটে আসে সন্ত্রাসী লাঠিয়াল? 

কী পাপে আমার বোনেরা হয়েছে রক্তে লালেলাল? 

জবাব দে সরকার। 

আর কত খুন ঝরলে জুটবে মুক্তি জনতার?

জবাব দে সরকার। 

তোদের ঠোঁটের তৃপ্তি মেটাতে কত খুন দরকার? 

আহা, স্বাধীনতার ৫২তেও স্বাধীন হয়নি দেশ

স্বৈরাচারীরা খাচ্ছেই লুটে দেশ করে নিঃশেষ।

বৈষম্যের কোটা আছে নেই মেধার মূল্য আজ।

দুর্নীতিবাজ স্বার্থান্বেষী করছে দেশে রাজ। 

জবাব দে সরকার

স্বাধীন রাষ্ট্রে পরাধীন জাতি স্বাধীনতা তবে কার?

জবাব দে সরকার

রচনা করতেই হবে নাকি নতুন স্বাধীনতার? 

আমরা জেগেছি নতুন সকাল ফিরিয়েই আনবো। 

দুর্নীতি অন্যায় হটিয়েই রাজপথ ছাড়বো। 

আমরা জেগেছি নতুন সকাল ফিরিয়েই আনবো।

রক্তে আমার সালাম রফিক নেচে উঠে উচ্ছ্বল 

রক্তেই মাগো তোমার ছেলের নাম হবে উজ্জ্বল। 

জবাব দে সরকার

কত রক্তের বিনিময়ে পাবো আমাদের অধিকার? 

জবাব দে সরকার

কত মায়েদের খালি হবে বুক কত প্রাণ ছাড়খার? 

লিংক https://www.youtube.com/watch?v=STpKY3rR5A8&list=RDSTpKY3rR5A8&start_radio=1  

শিরোনাম : দেশ কার বাপের না (র‍্যাপ) 

তারিখ : ২৭ জুলাই, ২০২৪ 

Artist : ETHAN

Record BY : SHWAPNO 4700

8,598 views  

Cox’s Bazar HipHop Hood ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।

আয়রে আমার ভাইরে, বাকি ভাইরা কইরে?

আর কত ঘরে থাকবি ঐসময় আর নাই রে। 

চাইলাম আমরা অধিকার আর হইলাম আমরা রাজাকার। 

দেশের এতো অবিচার, ক রক্ত দেওয়া বাংলা কার? 

এইদল সেই দল এইডি দেশের ভাইরাস

সামনে আরও সময় দেখুম পাও চাইটা কয়দিন খাস! 

আমার ভাইয়ে রক্ত দিসে তোমার ভাইয়ে দেয় নাই

যেই ভাইয়ে রক্ত দিসে ঐডাই তোমার আসল ভাই 

৭১ দেখি নাই, ২৪ আমি দেখছি। 

আমার ভাইয়ের রক্ত, ঐডাই আমি লেখছি

কি করবি করিস এইবার, কে মারবি মারিস এইবার 

বুতাম খুইলা দিছি শার্টের বুক পাইতা দিছি।

এইবার অধিকার দে। 

দেশের ভাষা আনছে কে? 

ঐ ছাত্রসমাজ না থাকলে তুই মুখে উর্দু নে

ভুইলা যাইস না তোরা বায়ান্নর কথা ভাষা আন্দোলন

জয় আইছে তখন, এখন আইবো কোটা আন্দোলন।

দেশ কিনছি রক্ত দিয়া দেশ কারো বাপের না।   

ভাষা আইছে রক্ত দিয়া দেশ কারো বাপের না। 

তোমার দেশ, আমার দেশ, দেশ কারো বাপের না। 

অধিকার সবার আছে দেশ কারো বাপের না। 

….

আবু সাঈদ, শাজাহান, ওয়াসিম আর ফারুক, 

রাব্বিসহ কত ভাই তার পাইতা দিছে নিজের বুক। 

আমার দেশ তোমার দেশ এই দেশ কারো বাপের না। 

অধিকার বুইঝা লবি কেউরেই আর ছাড়বি না।

পাপ আছে মাফ নাই, তর অত্যাচার লাভ নাই

লাল সবুজের পতাকায় লাল আছে সবুজ নাই। 

মরতে রাজি ভয় নাই, কেউ পিছু পা হই নাই

৭১ এ যুদ্ধ হইসে জয় আইছে স্বাধীন নাই। 

মিথ্যা আছে সত্যি নাই। 

কোনো হত্যার বিচার নাই

বাংলার বুকে দাঁড়াইয়াছি বুক ফুলাইয়া মরতে চাই। 

অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন

আপনার বুকে সাহস থাকলে সত্যটা কি লেখছেন? 

কন প্রতিবাদ, একেরপর এক প্রতিঘাত

ঘরে বাইরে প্রতিবাদ বাংলা র‍্যাপের প্রতিবাদ।  

লিংক https://www.youtube.com/watch?v=puRdLOjbmOs&list=PLNW0_3HdIHfUSw89gpyn-idXKPthNwsX1&index=20

শিরোনাম : রণক্ষেত্র (র‍্যাপ) 

তারিখ :  ১৮ জুলাই, ২০২৪

12,462 views  

Heavy ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত। 

ওরা দেশ চালাইছে বেইচ্চা, মাথার উপর নাইচ্চা

উচিত কথা কইতে গেলে দিব ব্যাডা ছেইচ্চা।

শুন দেশের কিচ্ছা, কোটা হইলো শিক্ষা আর মেধা দেশের ধিক্কার।  

যাগোর উপর অত্যাচার ওরাই দেশের পিলার

খাড়াই গেলে একবার শুনবি ওগো চিৎকার। 

কার কত অধিকার, মুখ খুললে রাজাকার। 

স্বাধীন দেশে চলে পরাধীনতার হাহাকার।

কারে মাইরা কারে ছাড় দেশ ভরা

সবগুলা দেশছাড়, ধুর ব্যাটা কুলাঙ্গার। 

তুই মারস কারে? আমার ভাই। 

দেশে কোনো বিচার নাই। 

যত রক্ত ঝরসে ভাই সবগুলার আমরা বিচার চাই।

৫২র আর ২৪ এর শুরু করসে ছাত্ররাই 

আমরা সবই ছাত্র ভাই।

কলম ভাঙ্গবো লাঠিরে তর আমার জন্ম এই মাটিতে 

বৈষম্যতা শিখাইসে কে জাতিরে? 

তোরা মুক্তিযোদ্ধা হইলে আমরা লাখো শহীদের নাতিরে। 

জ্বলবো জয়ের বাতিরে।

কেউ আহেনা কেউর খাতিরে 

দমায় রাখবি কত এই দেশ আর জাতিরে? 

কোটায় চলে দেশ তগো কোটায় আহে ক্যাশ

তগো কোটা কোটা কইরা মেধার জীবন করছস শ্যাষ

ছাত্র-ছাত্রী মাইরা ওরা কেমনে গড়বো দেশ?

কত রঙ্গের বেশ, ওগো কত রঙ্গের বেশ দেখা লাগবো

লগে লগে থাকলে ভাই আর উচিত কথায় মারবো

আজ আইবো দিন দিন আইবো ওগো ঘুম হারাম হইবো।

বিরিয়ানির প্যাকেট খাইয়া কষা হাগায় মরবো। 

সিলি পুটকি ছিলবো আর জাতি মজা লইবো 

যত হাগা পেশ্যাবের লিংক জলে ভাইস্যা যাইবো

পুলিশের ইউনিফর্মে মুতবো

যে যার অধিকার খুঁজবো 

ঘরে ঘরে কৃষকের ভাত পেটে জুটবো

আকাশে সূর্য উঠবো, জাতি শান্তিতে থাকবো।   

কোটা-মোটা বালছাল ড্রেনে ভাইস্যা যাইবো। 

গণতন্ত্র সোনার বাংলায় ফিরা আইবো। 

আমগো জয় হইবো, জয়। 

এই মনে নাই ভয়, তাইতো জয় হইবো জয়। 

লিংক https://www.youtube.com/watch?v=CJ0V0VCuBBs&list=PLNW0_3HdIHfUSw89gpyn-idXKPthNwsX1&index=20

শিরোনাম : এইডা আমার বাংলাদেশ (র‍্যাপ) 

তারিখ :  ২৫ জুলাই, ২০২৪

Artist: ELIN FT.3X

PRODUCED : @JONATHAN147

RECORD :URBAN BANGLA

MIX MASTERING : ANAN

24,358 views 

EliN ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত। 

আমার দেশ তোমার দেশ সোনার বাংলার সোনার দেশ

লাখো শহীদ রক্ত দিয়া গইড়া দিলো বাংলাদেশ।

অবশেষে গত হইলো আমার ভাই সাঈদ শেখ। 

সাঈদ হত্যার বিচার চাইলে ঠেকায় বন্দুক করে কেইস

নীতিমানরা কথা কইলে রাস্তার মোড়ে করে ডেড 

অবুঝ শিশু প্রশ্ন করে এইডা আমার বাংলাদেশ? 

আর যদি আমগো ভাইয়ের উপ্রে একটা গুলি চলে

আর যদি আমগো ভাইগো ঢুকতে না দেয় ছাত্র হলে

তারপরে কি হইবো, কেডা কারে কি কইবো 

ওইডি দেহার সময় নাইকা তোগো বুকই লাল হইবো। 

ভাষার লেইগা যুদ্ধ করছি চুপ থাকি কও কেমনে? 

৭১ এর সৈনিক আমরা যুদ্ধ করছি যেমনে।

কি হইছিল অতীতে কে আছিল গদিতে

ঠিকই সবই বুইঝা লইসি চলি না ওগো মতিতে 

…. 

মানি না মানবো না, মোচড়ামু তাও ভাঙ্গমু না,

আমার ভাইয়ের জীবন গেলে কিন্তু কাউরে ছাড়মু না। 

 

দেশটা কারো বাপের না দেশের মালিক সবাই

হোগা দিয়া পাহার ঠেইলা করমু এহন জবাই।

বাপের পরে পোলায় খাইবো তারপরে নাতি

মুচির পোলা মুচি থাকবো উপোস থাকবো জাতি।

লাশ পইড়া গেলেও আমগো মুখ চলবো অটো,

রাজপথে খাড়াইছি আয়বি আয় কত।

ষোলোর থে আঠারো, আঠারোর থে চব্বিশ,

ইতিহাস ঘাইটা ঘুইটা আমগো উপ্রে চোখ দিস। 

শিখাইলো কি শিক্ষা জাতির মেরুদণ্ড,

শিক্ষা এহন হইয়া গেছে জাতির মৃত্যুদণ্ড।

আটকাইবো কেডা আর কেডা কারাদন্ড,

রাজনীতিতে ভইরা গেছে চোর-চোট্টা ভণ্ড।

৭১ ভুইলা গেলেও ২৪ কিন্তু ভুলি নাই,

আমার ভাইরা রক্ত দিছে এইডার আমি জবাব চাই

বিচার দিমু কার কাছে দেশে কোনো বিচার নাই। 

দালাল দিয়া ভইরা গেছে দেশটার এহন মুক্তি চাই। 

লিংক https://www.youtube.com/watch?v=qdQfFZxWHZg&list=PLNW0_3HdIHfUSw89gpyn-idXKPthNwsX1&index=25

শিরোনাম : FREEDOM AIN’T FREE (র‍্যাপ) 

তারিখ :  ২৫ জুলাই, ২০২৪

PROD BY – MATRIX 

6,503 views  

LAZY PANDA O’seven ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত। 

[গানের বর্ণনায় পাই- This is BANGLADESH and we are born rebellion’s. From 1971 to 2024 after 54 years of independence we are still not independent.we fight for our freedom , we fight for what we deserve. this song is all about the quota movement going on in Bangladesh. We raised our voice against the system.]

ভাগযোগ ক্যাটাগরি কইরা ক্যা, কোটা ক্যা? 

সবাই আমরা বাঙালি, কারে কস রাজাকার?

নাতি-পোতার কোটার খোটা নিয়া লস 

এমন কোনো গল্প নাই কোনো যোদ্ধার 

এই, মগজ খালি বাপ-দাদারই ভাঙ্গাইলি 

যোগ্যতা ছাড়াই জায়গা মতো হান্দাইলি

মাথায় হেলমেট হাতে লাঠি, রাস্তায় গুন্ডা পাঠাইলি 

মানবতার মা হইয়া আরেক মায়ের জান খাইলি। 

আইজকা যদি বঙ্গবন্ধু বাঁইচা থাকতো 

এডি দেইখা হেয় আবার মইরা যাইতো। 

এডি ভাইয়া কার আদর্শ? 

আইজকা যারা ভাই হইয়া খাইতাসোস ভাইয়ের গোস্ত 

কারে মাইরা কারে বাঁচাস? কারে করস সন্তুষ্ট?

লাগব না কোক, সেভেন-আপ, সিঙ্গাড়া 

কাঁধে কাঁধ হাতে হাত, ভাইয়ের লেইগা ভাই খাঁড়া 

মরলে আইবো না ওই জানাজায় ওই ভাইয়ের লেইগা লস

বুক দিছি পাইতা এইবার বন্দুক লইয়া আয় তোরা

এই, Freedom…

রাস্তায় লুটায় মা বইনদের ইজ্জত, এই লজ্জা জাতির

মেধায় না চাকরি পাইলো কটায় মুক্তিযোদ্ধার নাতির।  

তাইলে কি আপনার আমার বাপ দাদা সব রাজাকার? 

কার ভরলো পাপের ঘড়া, কে পাইলো সাজা কার?

মানবতার ফেরিওয়ালারা যাইয়া গলায় দড়ি নিসে। 

মানুষরূপে ইবলিশ শয়তান খাঁড়ায় আছে তরীর পিছে

হাঙ্গর মাছ তরীর নিচে, সময় হইলে উঁকি দিবো। 

ক্যারা তর অধিকারের লেইগা জানের ঝুঁকি নিবো?

নিরাপদ সড়ক চাইলাম, আমগোরে দিলো লাশ।

পরীক্ষার আগেই দেখি হইয়া যায়গা প্রশ্ন ফাঁস।

গণতন্ত্র পঙ্গু হেনদিয়া দেশের হালত করুণ

অধিকার চাইলে মরে আমার দেশের তরুণ

স্বৈরাচার নিপাত যাক, খোদার কাছে হিসাব থাক। 

যে মায়ের কোল খালি, বাঁইচা থাকতেই বিচার পাক।        

সবার কাছে প্রশ্ন একটাই, স্বাধীনতা কি মূল্যহীন? 

দেশ যায়গা ভাইস্যা বন্যায় বাঁধ ভাঙ্গা উন্নতি। 

Freedom… 

লিংক https://www.youtube.com/watch?v=QsXbqnhYTiE&list=PLNW0_3HdIHfUSw89gpyn-idXKPthNwsX1&index=26

শিরোনাম : কতো খাবি? (র‍্যাপ) 

তারিখ:  ২৯ জুলাই, ২০২৪

55,313 views 

U Check29 ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত। 

[গানের বর্ণনায় পাই- গানটি ২০ শে জুলাই রেকর্ড করা হয় কিন্তু সারা বাংলাদেশে ইন্টারনেট বন্ধ থাকার কারণে দেরিতে রিলিজড করা।] 

‘Nobody should play with fire. Nobody should try to suppress the 70 milion people. When they determine to achieve something nobody can suppress them. Today, tomorrow or day after tomorrow they must win. Victory is ours.’ শেখ মুজিবের কণ্ঠে এই কথাগুলো আছে গানের শুরুতে।

কত খাবি রক্ত আর তৃষ্ণা কি তোর মিটে নারে? 

ভিটা বাড়ি ছাইড়া পলা, ঘড়ির কাটা ঘুরে নারে। 

রক্ত দিসি আরোও দিমু না খাওয়াইয়া মারমু নারে। 

দুধের কসম শেষ না দেইখা রাজপথ আমরা ছাড়মু নারে। 

যাবি তোরা জানতে চাস না হীরক রাজার গল্প চাস, 

নুন আনতে পান্তা ফুরায় তার সন্তানের রক্ত খাস।  

দিন যাইব গা, যাইবো মাস রক্তের দাগ যাইবো না 

ইতিহাস না উপন্যাস যা লেখার রক্তের খনি না। 

কইটা মইটা নিয়ম নীতি দেশটা কি আর দেশ আছে?

ভিক্ষাবৃত্তি মিথ্যা মিথ্যি কমসে কি ভাই শেষ যুগে? 

কোন দেশে চাস বিচার ব্যাটা লাশটা ঘুমায় মার বুকে

কবর দেওয়ার জায়গা না যার বিচার চাস তুই তার কাছে! 

Its too funy bro, fuck sheet this is our Bangladesh!

লিংক https://www.youtube.com/watch?v=9iMMnIsi7dY&list=PLNW0_3HdIHfUSw89gpyn-idXKPthNwsX1&index=28

আগের পর্ব: ২৪-এর গণআন্দোলনের গান-৭

বীথি ঘোষ: শিক্ষক, গবেষক ও সাংস্কৃতিক সংগঠক। ইমেইল ghoshhbithii@gmail.com

Social Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •