২৪-এর গণআন্দোলনের গান-৭
সংকলন ও ভূমিকা: বীথি ঘোষ
‘২৪ -এর গণআন্দোলনের গান’ শিরোনামে ধারাবাহিক লেখার প্রতিপর্বে গানগুলো, রচনা বা প্রকাশের তারিখের ক্রমানুযায়ী, সন্নিবেশিত করা হয়েছে। তবে সংকলন শুরু করার পরে আরো বেশ কিছু গানের সন্ধান পাওয়া যাওয়ার কারণে এই পর্বে অন্য তারিখের গানগুলোও সংযুক্ত করা হলো। গত সংখ্যা থেকে, আমি যখন পর্যন্ত গানগুলো সংগ্রহ করেছি তখন পর্যন্ত, গানগুলোর ভিউ সংখ্যা কত ছিল তা উল্লেখ করা হয়েছে। এর আগের সংখ্যাগুলোতে তা না করা হলেও সেই তথ্য আমার কাছে আছে। গানগুলোর সুর, বাণী বা তথ্যে কোনো ভুল থাকলে বা কোনো পরামর্শ থাকলে তা জানানোর অনুরোধ রইলো। সেইসাথে এই সংকলনের বাইরেও কারো কাছে কোনো গানের সন্ধান থাকলে তা জানালে কৃতজ্ঞ থাকবো।
গানের শিরোনাম : ফুলের দিকে তাক করেছো অস্ত্র
তারিখ : ১৭ জুলাই, ২০২৪
কথা : সুফি সুফিয়ান
ফুলের দিকে তাক করেছো অস্ত্র
বিঁধবে বুঝি তাদের কাঁটায় হাত
চোখের ওপর লজ্জাহীন এক বস্ত্র
বারবার কেন আসছে কালো রাত।
ছিঁড়লে কলি ফুটবে কী ফুল?
সুবাস পাবে কই?
মুখ লুকিয়ে কাঁদবে নাকি পাঠটেবিলের বই?
কান্নাধারা উলটে গেলে উপড়ে যাবে চোখ
হাজার মায়ের দীর্ঘশ্বাসে পথ ছড়াবে শোক
জল না ঢেলে দিচ্ছ চাপা রাষ্ট্রপায়ের বুটে
কোন আঁচলে মুখ লুকাতে ফুলগুলো যায় ছুটে।
যত্ন দেখাও যত্ন পাবে ঘ্রাণ ভরাবে প্রাণ
মালির কাছে হচ্ছে জমা ফুলের অভিমান
কাটলে যদি হাত না কাঁপে ভাণভণিতা ক্যান
দ্বারের পাশে দাঁড় করেছি লাশকফিনের ভ্যান।
ফেসবুক লিংক https://www.facebook.com/reel/2191057877917877
শিরোনাম : বাংলাদেশ ২০২৪
তারিখ : ২৩ জুলাই, ২০২৪
Lyrics, Harmonica and Soundscape Arrangement : Sumanta Basu
Sung by: Avra Ghosh and Oishee Ghosh Basu
Music: Avra Ghosh
[গানটি নিয়ে সুমন্ত বসুর সাথে কথা হলে উনি জানান, ২২ তারিখে গানটিতে সুর করে, গেয়ে পিয়ানো বাজিয়ে রেকর্ড করে পাঠান অভ্র ঘোষ। আমি ২২ তারিখ রাত্রেই গানটাকে একটা মিনিমাম অ্যারেঞ্জমেন্টে সাজাই। সাথে হারমোনিকা বাজাই। আমার স্ত্রী ঐশী ঘোষ বসুকে অনুরোধ করি “একটি বাংলাদেশ” অংশে গলা মেলাতে। তিনি ঐ রাত্রেই গান। সেদিনই মিক্সিং মাস্টারিং করে ফেলি আমি। পরদিন বাংলাদেশের পতাকা দেওয়া ভিডিওটা বানাই এবং ইউটিউবে আপলোড করে দিই। অর্থাৎ ২৩ জুলাইকে গানটার প্রকাশ পাবার দিন হিসাবে ধরা যেতে পারে।
বাংলাদেশের তরুণ-তরুণীরা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াই করছিলেন, সময় পাল্টানোর তাগিদে, সুসময় আনার তাগিদে। এটাই অনুপ্রেরণা।]
Sumanta Basu ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।
শাসকের চোখে চোখ
বন্ধুর হাতে হাত
সকাল তোমার হোক
বন্ধু সুপ্রভাত
শাসকের সন্ত্রাস
লড়াইয়ের ময়দান
বন্ধু তবুও গাস
ও গান আমারও গান –
“একটি বাংলাদেশ
তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়
তুমি আমার অহংকার”।
কে জানে কে রাজা কার
কেই বা মন্ত্রী প্রজা
ভাষা-শহীদের ভার
নতুন স্পর্ধা খোঁজা
নবীন মেঘের সুর
শুনছে এই আষাঢ়
মাথা তোলো অঙ্কুর
পদ্মার দুই পার।
সবুজ ওই নিশান
ভেতরে সূর্য লাল
নবীনের আহ্বান
আকাশ রাখছে তাল
বুকে থাক আশ্বাস
থাক নবীনের ঘ্রাণ
বন্ধু তোরাই গাস
ও গান আমারও গান –
“একটি বাংলাদেশ
তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়
তুমি আমার অহংকার”।
লিংক https://www.youtube.com/watch?v=HTAC2pue7Jw
শিরোনাম : গলা ভরা চীৎকার
তারিখ : ২৫ জুলাই, ২০২৪
শিল্পী : পাপ্পু
কথা : সুফি সুফিয়ান
সুর : সুফি সুফিয়ান, পল্লবী মৌ, সুদীপ চক্রবর্তী
মিউজিক: সুদীপ চক্রবর্তী
[গানটার জন্য রচয়িতা সুফি সুফিয়ানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, গানটা উনি ১৬ জুলাই, ২০২৪ লেখেন। ১৭ জুলাই তা ফেসবুকে প্রকাশ করেন। গানটিতে সুর সংযোজন করে প্রকাশ করেন ২৫ জুলাই। আর ০৩ আগস্ট, ২০২৪ ঝিঁঝিঁগান ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত গানটি এখানে দেয়া হলো।]
ওরা ভাঙবে ওরা গড়বে ওরা চিতায় তুলবে প্রথা
ওদের থাবায় লুকিয়ে থাকে হাজারটা সভ্যতা।
ওরা মরবে ওরা মারবে ওরা লিখবে হাহাকার
আপোষহীন এক জীবন ওদের গলাভরা চীৎকার।
ওরা হাতের মুঠোয় স্বপ্ন লুকায় চোখটা তীক্ষ্ণ ত্রিশূল
শ্মশানে কবরে জন্মায় ওরা নবজীবনের ফুল।
ওরা দেখাবে ওরা লেখাবে আগুন গোলায় হেঁটে
থাকতে চায় না কোনওদিন ওরা ক্ষমতার পা চেটে।
রক্তে ওদের শক্তি আছে গড়বে নিজের পদ
বুক পকেটে লুকিয়ে রাখে মৃত্যু, মৃত্যুসনদ।
ওরা ভাঙবে ওরা গড়বে ওরা চিতায় তুলবে প্রথা
ওদের থাবায় লুকিয়ে থাকে হাজারটা সভ্যতা।
তারুণ্যটাই শক্তি যাদের বুঝে না ডর-ভয়
হুংকার শুনে সূর্য প্রণাম জানাবে নিশ্চয়।
জয় তারুণ্যের জয়
জয় তারুণ্যের জয়।
ইউটিউব লিংক https://www.youtube.com/watch?v=lRSQ0Ol5QaE
ফেসবুক লিংক https://www.facebook.com/reel/2191057877917877
শিরোনাম : শহীদ আবু সাইদ
তারিখ ২৭ জুলাই, ২০২৪
Alamin AK OfficiaL ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত
Singer : Shahajul Islam & Shahanaz Parvin
Lyrics : Abdur Razzaque
Tune : Abdur Razzaque
Music : DJ AlamiN
(ভারতের আসাম প্রদেশের শিল্পীদের কবিতা জারি গান)
প্রথমে বিসমিল্লাহ বলি কাগজ কলম নিলাম তুলি
লিখি কিছু দুঃখের কাহিনি
পড়শি রাষ্ট্র বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি
সংক্ষেপেতে কিছু কথা লিখিয়ে জানাইতেসি।।
১৯৪৭ সালে অখণ্ড ভারত দ্বিখণ্ড করলো
স্বাধীন দুটি রাষ্ট্রের জন্ম হয়।
পাকিস্তানের পূর্ব অংশকে পূর্ব পাকিস্তান বলা হয়
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হয়।।
বাংলাদেশের স্বাধীনতা সবার দিলে আছে গাঁথা
কত মানুষ যুদ্ধে শহীদ হয়
আবাল বৃদ্ধ শিশু মহিলা নির্যাতনের শিকার হয়
ধর্ষন গুম আর হত্যাকারীদের রাজাকার উপাধী দেওয়া হয়।।
দেশের জন্য যুদ্ধ করে কত লোকে প্রাণ দিয়াছে নারী পুরুষ একসাথে মারসে।
বঙ্গবন্ধুর নেতৃত্বতে বাংলাদেশ স্বাধীন হইসে
রক্তে রাঙ্গা যুদ্ধের স্মৃতি এখনো সবার মনে আছে।।
……
১৬ কোটি মানুষের দেশে থাকে সবাই মিলেমিশে
কোনোকিছুর অভাব নাই দেশে
প্রাকৃতিক সৌন্দর্যেভরা মনোমহা পরিবেশ হঠাৎ করে একি হলো
সারাবাংলায় অশান্তির পরিবেশ।।
মুক্তিযোদ্ধা সংরক্ষণ নিয়ে ছাত্রসন্তায় প্রতিবাদ করে
এ আইন চলবে না দেশে
তাদের শুধু একটি দাবি মানতে হবে সরকারে
মেধাভিত্তিক যোগ্যজনে চাকরি পাক বাংলাদেশে।।
সারাদেশের শিক্ষার্থীরা হরতাল মিছিল বের করিয়া সরকারকে আবেদন জানায়।
দুষ্টূচক্র অংশ নিয়া বিক্ষোভ ভাঙচুর কইরা দেয়
রাজ্য সম্পত্তি অগ্নিসংযোগ পরিস্থিতি জটিল হইয়া যায়।।
প্রশাসন লোক মোতায়েন করে পরিস্থিতি জটিল দেখে
ইন্টারনেটসেবা কর্তন করে দেয়।
দেশের জটিল পরিস্থিতি যাতায়াত যোগাযোগ বন্ধ হয়
স্কুল কলেজ ইউনিভার্সিটি কারখানা সবই বন্ধ হয়।।
বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে কন্দুয়া গ্যাসের প্রয়োগ করে
তবু বিক্ষোভ বন্ধ নাহি হয়।
পরিস্থিতি সামাল দিতে গুলি করতে বাধ্য হয়
ছাত্রনেতা আবু সাঈদ গুলি খেয়ে মাটিত পড়ে যায়।।
ধরাধরি কইরা তারে নিয়া গেল হাসপাতালে তাড়াতাড়ি সিটেতে উঠায়
ডাক্তারবাবু এসে দেখে আবু সাঈদ জিন্দা নাই মৃত্যু বলে ঘোষণা করে
লাশটা তখন বাড়িত নিয়ে যায়।।
ভাইয়ে কান্দে বোনে কান্দে ভালোবাসার বন্ধুরা কান্দে
কান্দে বাংলাদেশের জনতা
মা দুঃখিনী কেন্দে কেন্দে নয়নজলে বুক ভাসায়
রেজ্জাক বলে ও দয়াময় এমন দৃশ্য আর না দেখতে চাই।।
রোকেয়া ইউনিভার্সিটির ছাত্র আবু সাঈদ তুমি ধন্য,
ধন্য তোমার জীবন আদর্শ।
ন্যায্যপ্রাপ্য আদায় করতে জীবন করলা উৎসর্গ
বীরের মতো শহীদ হইয়া রেখে গেলা তোমার কীর্তিফল।।
এ পর্যন্ত করলাম ইতি দোয়া করবেন আমাদের প্রতি
আসাম দেশে বসতবাড়ি।
ভুলভ্রান্তি হইলে পরে মাফ করে দিবেন সবাই
সাহাজুল মিউজিক স্টুডিও থেকে এই কবিতা গাইয়া দিলাম ভাই।।
লিংক https://www.youtube.com/watch?v=cuOqiC51f00
শিরোনাম : আমার লাশটা
তারিখ : ২৯ জুলাই, ২০২৪
কথা : সুফি সুফিয়ান
আমার লাশটা বাবার কাছে দিয়ো
কবর দিবেন মনের গোরস্তানে
চাঁদের মতো ছড়িয়ে দেব আলো
রাত্রী হলে বিষণ্ণ আসমানে।
মায়ের উনুন ফুটাচ্ছে না ভাত
চোখের জলে ভিজছে চুলার খড়
হাজার প্রাণের দাবির বলি মন
শুকাই দিয়ো বিচনাবালিশ-ঘর
আমার ছোঁয়া খুঁজছে পাগল মা ।
জন্মকালের আতুরকাপড় ঘ্রাণে
আমার লাশটা বাবার কাছে পাঠাও
কবর দিবেন মনের গোরস্তানে।
লাশের পাশে বিছিয়ে দিয়ে লাশ
কেমন করে পাঠিয়ে দাও মর্গে
ওয়ারিশ আছে জানে হাজার জন
আমার কী আর ঠাঁই হবে না স্বর্গে
ঝাঝরা বুকটা কাঁদায় লেপটে দাও
বাবায় যেন ভুলেও না জানে
আমার লাশটা বাবার কাছে পাঠাও।
কবর দিবেন মনের গোরস্তানে।
লিংক https://www.facebook.com/sufian.sufi.3
শিরোনাম : আমায় নিয়ে নে
তারিখ : ৩০ জুলাই, ২০২৪
কথা : অর্ক ইমন
গান : সৌখিন সৌম্য
সুর ও আয়োজন : ফোক লিডার ব্যান্ড
কত লাশের ছবি ভাসে
জ্বলে যায় ঐ চোখ
ভেঙে যাক সেই কালো হাত
নতুন এক ভোর হোক।
পায়ের তলায় পিষে ফেলো
ভাবছো বুঝি ফুল
আগুন হয়ে উঠবো জ্বলে
ফুলকি নামের এক ফুল
আমায় নিয়ে নে, নিয়ে নে সখারে।
ছাদে খেলতে গিয়ে মাথায় পুলিশের গুলি লেগে মারা যায় ৬ বছরের শিশু রিয়া গোপ।
আমি যখন বাবার কোলে আকাশ দেখবো ভাবি।
তোমরা তখন ছুঁড়লে গুলি আকাশ কালো দেখি।
আমি যখন দুহাত মেলি সাহস ভরা বুকে
ওপাশ থেকে মারলে গুলি আজও ভাসে চোখে।
আমায় নিয়ে নে, নিয়ে নে সখারে।
আমি দেখছি সবই, শুনছি সবই হিসেব রাখছি লিখে।
যত পার ভাঙো আমায় যত খুশি ভাঙো।
আমি হিমালয় হবো।
লিংক https://www.facebook.com/watch/?mibextid=wwXIfr&v=3894232010806377&rdid=COp8SEpC8eBgawmK
শিরোনাম : বিচার নাই
তারিখ : ০৩ আগস্ট, ২০২৪
গান :Mahin Howlader, Md Shanto Islam Prince
কন্ঠ : Savage Mahin · Raw Shooter
OTG Workstation ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।
আজকে ছাত্র মরে রাস্তায় ক তুই গুলি খাইয়া মরব ক্যা?
পাকবাহিনীর মতো পুলিশ ঘরে আইয়া ধরবো ক্যা?
ছাত্র যদি মইরা যায়গা দেশটা তাইলে গড়বে কে?
গর্ব আমার বাংলা ভাষা, ভাষার লাইগা মরবো ক্যা?
পানি লাগবো পানি লাগবো কানে বাজে মুগ্ধ কই
আবু সাঈদ, হোসেন, আদনান রাফি রাস্তায় পইরা রয়।
আমার ভাইরা কই? লাশের দামডা কেমনে দিবি ক?
আমি খাড়ায় আছি সিনার মধ্যে গুলি করবি ল।
তোগো বিবেকের মায়েরে চোদায় হস্তায়
যদি বিবেক থাকতো মনে তাইলে ছাত্র মরে রাস্তায় ক?
আমার মায়ের বুকটা খালি খোকা কেমনে ফিরবি ঘরে?
মাগো তোমার পোলায় রাস্তায় নাইমা গুলি খাইয়া মরে।
মাগো ঘরে ফিরা যাও দেশে বিচার নাই, নাইকা কোর্টের কাছে
চোর চোট্টারা গদি সামলায় মরা মাইনষ্যের ভোটে।
টাকার নোটে থাকে বন্ধ মুখ বন্ধ থাকে কান বন্ধ থাকে বিবেক বুদ্ধি অন্ধ বিচার
প্রতিদানে গামু প্রতিবাদী গান জেলে বন্দি করবি কর
মুজিব রাইখা গেছে বাংলা কিছু রাইখা গেছে চোর।
আমার মায়ের ভাষা বাংলা মা-ই ঘরে কান্দে আজ
দেশের বুকে গলা কাইটা স্বৈরাচাররাই করে রাজ
আমার দেশের বুকে নতুন আইন, সত্য কবি? কে?
আমার বোইনরে পিডায় কুত্তার মত জবাব দিবি দে
যদি প্রতিবাদী না হোস তাইলে র্যাপার হবি কে?
যদি প্রতিবাদী না হোস তাইলে কবি হবি কে?
যদি প্রতিবাদী না হয় তাইলে গায়ক হবি ক্যা?
যদি প্রতিবাদী না হোস তাইলে নায়ক হবি ক্যা?
আমার বোনরে পিডায় তার মত জবাব দিবি দে
কেডায় রাজাকার দেশটার ভিতরে চলতাছে ভাই অত্যাচার
যোগ্য মায়ের যোগ্য সন্তান যে ভাইয়েরা দিচ্ছে প্রাণ
কথা কইছে হক মিয়া আজকে জনগণের হক গেল কই
বুকে পাই্তা গুলি নিছে শহীদ ভাইয়ের রক্ত কই
রাজাকার তো ওরা যারা আমার ভাই গো মারতাছে
রাইতে পাড়াইয়া ভোর না দেইখা লাশের গুনতি বাড়তাছে
আমার সোনার বাংলায় ভইরা গেছে স্বৈরাচার
স্বাধীন দেশে জন্ম হইয়াও তুমি আমি রাজাকার
চোখের সামনে ভাই মরতাছে এইডা কেমন ন্যায় বিচার
হকের লাইগা মইরা গেছে ঘরে কান্দে পরিবার
তফাৎ নাইকা ৫২ আর ২৪ শে যা ঘটতাছে
বেইচা দিয়া দেশটারে আবার উন্নয়নও গড়তাছে
মরতাছে আমার ছাত্র ভাইরা রাস্তাঘাটে পইড়া রয়
মায়ের বুকটা খালি তগো দেইখা কেমনে সইয়া রয়
যদি মূর্খ দিয়া দেশটা চালায় দেশের তাইলে হইবো কি
নেতার মানবতার মাইরে চুদি মাইকের সামনে কইবো কি
ওরা হকের ভাগটা খায়ালাইছে দেশের মানুষ খাইবো কি
দেশে ৩০ লক্ষ শহীদ মইরা স্বাধীনতা পাইলো কি?
আমার দেশের বুকে নতুন আইন সত্য কবি, কে?
আমার বোনরে পিডায় কুত্তার মত জবাব দিবি দে
আমার স্বাধীন দেশে জন্ম বাকস্বাধীনতা চাই
এই স্বাধীন দেশে জন্ম হইয়াও স্বাধীনতা নাই।।
লিংক https://www.youtube.com/watch?v=ockLu3-h5rE
শিরোনাম: বীর বাঙালি আওয়াজ তোলো
তারিখ : ০৩ আগস্ট, ২০২৪
ProDuction : YZ Entertainment
Edit & Voice : M Ferdus Reza
YZ Entertainment ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত
আবু সাঈদ, ফায়াজ, ফারহান দিয়ে গেছে ওদের প্রাণ
জনতার বুকে ঝড় উঠেছে বৃথা যাবে না ওদের দান।
বীর বাঙালি আওয়াজ তোলো স্বৈরাচার বিদায় করো।
স্বৈরাচারের অত্যাচার এই জনতা মানবে না,
স্বজন হারার কষ্ট নিয়ে ঘরে বসে রইবে না।
ওদের আঘাত বুলেট বোমা ওদের কাছে কিছুই না,
দালালদের এই দুঃশাসন আর এই জনতা মানবে না।
ক্ষমতার ঐ জোর দেখিয়ে থাকবে টিকে কতদিন,
বীর বাঙালি এক হয়েছে আসবে আবার নতুন দিন।
খালি হাতে বুক চিতিয়ে ওরা লড়াই করে গেছে
বাংলাদেশকে নতুন করে বাঁচতে ওরা শিখিয়েছে।
রাজপথে আজ আলোর মিছিল জেগে উঠেছে লাখো প্রাণ
ওদেরই কন্ঠে বেজে উঠেছে বাংলাদেশের জয়গান বেজে উঠেছে বাংলাদেশের জয়গান।
বীর বাঙালি আওয়াজ তোলো স্বৈরাচার বিদায় করো
বীর বাঙালি আওয়াজ তোলো স্বৈরাচার বিদায় করে
“ওরা ঝঞ্ঝার মত উদ্দাম ওরা ঝরনার মতো চঞ্চল
ওরা বিধাতার মতো নির্ভয় ওরা প্রকৃতির মত সচ্ছল
ওরা ঝঞ্ঝার মত উদ্দাম।।”
[কাজী নজরুল ইসলামের ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ গানটিতে মোরার জায়গায় এখানে ‘ওরা’ ব্যবহার করা হয়েছে।]
লিংক https://www.youtube.com/watch?v=E3Ms8W5rzfw
শিরোনাম : জুলাই অভ্যুত্থানের গান
তারিখ : ০ ৪ আগস্ট, ২০২৪
কথা ও সুর : অমল আকাশ
সমগীতের গান। গানটি প্রথম নারায়ণগঞ্জ শহীদ মিনারে গাওয়া হয়।
বীর ছেলেরা/মেয়েরা জেগেছেরে জেগেছে এবার
ভয়ে কাঁপে থরো থরো, কাঁপে স্বৈরাচার।
শহীদেরা জেগে আছে বুকেতে আমার
তোমার খুন, জেল-জুলুম সইবো না তো আর।
স্টেপ ডাউন, গেট আউট হাসিনা
স্টেপ ডাউন, গেট আউট স্বৈরাচার।
ফিরে যাও সেনাবহর, যাও ফিরে যাও
আমার বোন, আমার ভাই দাও ফিরিয়ে দাও
আমার ক্যাম্পাস আমার আপন ঠিকানা
গুন্ডালীগের ঠাঁই সেখানে হবে না
আমার জবান কেড়ে নিতে দেব না দেব না
রক্তে ভেজা এই রাজপথ আমি তো ছাড়বো না।
স্টেপ ডাউন, গেট আউট হাসিনা।- ২
সাঈদের টানটান বুক আমার বাংলাদেশ
বলে যায়, মুক্তিযুদ্ধ হয়নি এখন শেষ।
জন্ম নিল নতুন বীরের জামানা
যায় ছাড়িয়ে সাহসেরো সীমানা
তারা বুক পেতে বুলেট গিলে খায়, তোমারে গুনে না।
স্টেপ ডাউন, গেট আউট হাসিনা
স্টেপ ডাউন, গেট আউট স্বৈরাচার।
লিংক– https://www.facebook.com/watch/?v=1028762718651853&rdid=i3Zbpw6eZyOjKJMX
শিরোনাম : বাংলাদেশ
কথা, সুর, কণ্ঠ : লোচন পলাশ
তারিখ : ০৪ আগস্ট ২০২৪
ওদের থামিও না
বুক চিরে দুঃখ বেরুতে দাও,
ওদের সন্তান মরে গেছে রাজপথে
ওদের কাঁদতে দাও, কাঁদতে দাও
বুকের আগুনে পুড়ে যাক বাংলাদেশ।
মা, তুমি আর ভেবো না
তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে।
ও, মা তুমি আর ভেবো না
তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে।
ওরা কাওকে পরোয়া করে না
সিনা টানটান করে দুহাত দুদিকে ধরে
বুলেটকে জানায় স্বাগতম
মৃত্যুকে চুমু দিয়ে রাজপথ লাল করে
সত্যকে আনবেই মাটির কসম।
মা, তুমি ভয় পেয়ো না
তোমায় দিয়ে গেলাম বাংলাদেশ।
মা, তুমি ভয় পেয়ো না
তোমার বুকের আগুনে জ্বলুক বাংলাদেশ।।
লিংক https://www.facebook.com/PoddoPolashLochon/videos/1425362184840899
শিরোনাম : পানি লাগবে পানি (র্যাপ)
তারিখ : ০ ৪ আগস্ট, ২০২৪
On Mic – Siam
Beat Produced By ANIK SAHAN
Video and Poster Rs Romjan
Anik Sahan ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।
[গানটির বর্ণনায় লেখা ছিল- Our nation’s history has taught us the vital importance of freedom of speech and the unwavering courage to stand up against any odds. Hip Hop, as a cultural movement, mirrors these same values, empowering individuals to express their truths and confront societal challenges.
We are not in opposition to any organization; instead, we seek to amplify the voices of our peers and shed light on the issues affecting our country.
This is BANGLADESH.
We want the power of speaking!
Raise Hands for Bangladesh ones more!!
WE ARE THE REVOLUTION.]
আমি রক্ত দেহি নাই, আমারে রক্ত দেহাইসে,
আমার চান্দি প্যাচায়া গুলি কইরা মাইরা হালাইসে।
অগো মায়া লাগে নাই, একটু হাতও কাঁপে নাই,
আমার জানডা গেসে দেশের লাইগা কোনো কষ্ট নাই।
স্বাধীন দেশে মরতে হয় স্বাধীনতার জন্য,
বাঁইচা থাকতে কদর নাই মইরা গেলেই ধন্য।
আমার ঘরে কান্দে মা, বাপে কান্দে মর্গের পাশে
আমার ভাই বইনেরা বিচার পায় না সোনার বাংলাদেশে।
দাপড়ায়া মরসি রাস্তার পাশে চায়া চায়া দেখসে,
আমার জানটা কবচ করার সময় আজরাইলও কানসে।
খাবি কতো খায়া যা যেম্নে মন চায় লয়া যা,
চোখের ভিতরে পট্টি বাইন্ধা সিনার ভিত্রে চালায়া যা,
যে রাজপথের রাজটিকা লয়া লইসে কপালে
রাইতের বেলাই গুম হয়া যায় খবর পায় না সকালে।
একটা মুগ্ধ খাইলে মুগ্ধ পয়দা হইবো আরো
আমার মতো অরাও কইবো পানি লাগবো কারো?
আমার মানচিত্রের পতাকাটা কতো খাবি ছিঁড়া
আমি বাঁচার লাইগা শহীদ হমু আবার আমু ফিরা।
৭১-এর যুদ্ধ দেহি আইজো থামে নাই
আমি ঘরের ভিত্রে ডরে ছিলাম কহন লয়া যায়।
অগো এক একটা বুলেট পাইত্তা লইসে আমার ভাই
আমি খবর পায়া দৌড়ায়া গেসি ঘরে থাকি নাই।
অরা কইসে রাজাকার আমি হইসি রাজাকার
আমি যুদ্ধে গেসি পানি দিতে দোষটা কি আমার?
আমার মায়ের চোখের স্বপ্নগুলা উড়ায়া দিসে এমনে
আমি রাস্তার উপ্রে মইরা ছিলাম কুত্তা মরে যেমনে।
একাত্তরের মতো দেহি চব্বিশেও এহন
অরা কাফনের কাপড় ছাড়া দিসে সব দাফন
আমার রক্তে জ্বলে লাল সবুজের পতাকাটার আগুন
কত মারবি মারতে থাক আবার জন্ম লইবো দ্বিগুণ।
সোনার বাংলা কান্দে আমার রক্তে হইসে লাল
পুলিশ দিয়া ছাত্র মাইরা মিডায় নিসে ঝাল
এইবার বাপের কান্দে পোলার লাশটা তোরাই দিয়া ওজন কর
বুকের খাঁচায় পাইতা দিসি কত গুলি করবি কর।
আমার মানচিত্রের পতাকাটা কতো খাবি ছিঁড়া
আমি বাঁচার লাইগা শহীদ হমু আবার আমু ফিরা।
লিংক https://www.youtube.com/watch?v=6DK5nxrvj_w
শিরোনাম : দমায় দেখা (র্যাপ)
তারিখ : ০ ৪ আগস্ট, ২০২৪
গানের বর্ণনায় পাই- (আর কোটা আন্দোলন না, “এখন দাবি এক, দফা এক স্বৈরাচার হাসিনার পদত্যাগ (এই রেপ গানটি ছাত্র আন্দোলনের শক্তিশালী এক বজ্রকন্ঠ হয়ে থাকবে স্মৃতির পাতায়”)
Artist : Black Jubu @blackjubu
Tanz Productions ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।
রাজাকার! রাজাকার!
গুলি লাগছে আমার বুকে রক্তাক্ত রাস্তায়
আওয়াজ উঠা বাংলাদেশ বইলা হান্নান পস্তায়।
রিমান্ড দিছে ১ দিনের বাইরায় হইসে ২ দিন
আর কত সহ্য করুম চোখের সামনে দুর্দিন
রাজায় এত সুন্দর প্লেন করসে কইতে হয় মারাত্মক
“দেশ সংস্কার” গান কইয়া নিরব আজকে পলাতক।
আবু সাইদ বিশ্বাস কইরা পাইত্তা দিলো বুক
পুলিশ হালায় মাদারচোদ ঝাঝরা করসে ব…
দেশটা আমার ধ্বংস হইসে, ঠিক নাইগা আইন
সৈন্যসহ সেনাপ্রধান পা চাইট্টা যাইন, ফাইন।
যুদ্ধ করুম দেশের লাইগ্যা, দেশটা নাকি স্বাধীন
নিজের অধিকারই চাওয়া যায় না, চাই না এমন স্বাধীন।
ছাত্ররা দমিস না, চালু রাখিস লড়াই
দেশটা আবার স্বাধীন করুম একে৪০ ছাড়াই।
খাতা থু, লাঠি ল কলম ছাড়া কথা ক
তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার।
কে বলেছে, কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার।
পানি লাগবো, পানি কারো, পানি লাগবো, পানি
কে জানতো পানির বদলে টানমু মৃত্যুর ঘানি
জানি, উচিত কথার ভাত নাই
তাই মুখ খুল্লেই রাজাকার
যে রাজা দিলাম আমরা, সেই আসল রাজাকার।
চিত্রটা একি, খালি বদলাইসে দিন
৫২ দেখি নাই, আমি দেখসি ২৪ এর সিন।
স্লোগান : ‘বুকের ভেতর অনেক ঝড়/ বুক পেতেছি গুলি কর।’
কলম হাতে চাইসি কেবল নিজের পাওনা অধিকার
অস্ত্র ছাড়াই রাজপথে, তাও শুনতে হইসে রাজাকার
বাক স্বাধীন দেয়া হইসে, কওয়া যায় না কিছু
দাদাগো রে, আদা শিখায়, আঙ্গুল দেখায় কচু
বোইনের গায়ে হাত দিছস, তোরা কোন ঘরের সন্তান
আমরা যদি লাঠি লই রে, লাগায় দিমু কন্তাল।
আমার ভাইয়ের রক্তে আজ রঞ্জিত রাজপথ
রক্তের দাম নিয়াই ফিরুম, এটাই আমাগো শপথ।
আমার ভাইয়ের রক্তে আজ রঞ্জিত রাজপথ
রক্তের দাম নিয়াই ফিরুম, এটাই আমাগো শপথ
দাবি এক, দাবি এক, স্বৈরাচারীর পদত্যাগ।।
লিংক https://www.youtube.com/watch?v=KOe_wHu77ho
শিরোনাম : ধ্বংস (র্যাপ)
তারিখ : ০ ৪ আগস্ট, ২০২৪
Artist : Artist : Berlin
গানের বর্ণনায় লেখা – Free Hannan Protest (এক দফা এক দাবি, স্বৈরাচারের পতন হোক, ছাত্ররা গর্জে উঠো, হও ঐক্যবদ্ধ)
Tanz Productions ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত।
তোর লীগের লগে ছাত্র লাগায় ধ্বংস করলি ছাত্রর নাম
তোর জন্মদাতা বাপ মায়ে কি দেহেনা তোর এই কাম?
আমার ভাই বইনের উপর হাত তুল্লি কেন তুই?
ঠোলা মাদারচোদ গুলি করলি কেন তুই?
কলমের লেখায় যাইবো তোর জায়গা মতো জ্বইল্লা.
ছাত্রডি নামসে মাঠে, গেছে না গদী লইড়া?
কোটা না মেধা বুঝবো ও নিজে কেমনে
কোটা তো রুখবোই, আছে বাপের নামে যেমনে
গান লেখসে দেইখা হান্নান আজ চৌদ্দ শিকে
ঠোলা খানকিরপোলা আমার ভাই গোল্ড কিউব এর পিছে।
এক প্যাকেট বিরিয়ানি দিলে নিজের বইনের মারবো এডি
বিবেক নাইকা ভিতরে মানুষ নামে জানোয়ার এডি
সাঈদ রাফি মুগ্ধসহ শহিদ মরলো কি হুদাই?
গ্রাফীতি মুছবি তুই? লেখমু কইরা খোদাই.
আমি চুপ থাকমুনা
আমি কিসু ভুলমু না
আমি মাফ করমু না
আমি হার মানমু না!
তুমি কে? আমি কে?
রাজাকার রাজাকার
কে বলেছে? কে বলেছে?
স্বৈরাচার স্বৈরাচার
চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার।
দেশ স্বাধীন! মনে হয় যে দেশটা অন্য কারো
দেখতাছি ২৪ দেখিনাই আমি ৫২
ছাত্র থাকবো কলম হাতে! লাঠি হাতে ছাত্র মাঠে কেন?
যেই জানডি শহিদ হইসে, পারলে ওইডি ফিরায় দেন
ঠিকই তো এসি রুম এ বড় বড় হুকুম
চোদেনাই আমারে তোগো সামনে আমি ঝুকুম
আর্টিস্ট রে মারবি আর্ট কেমনে মারবি তুই?
এক বার্লিন চুপ করলে হাজার বার্লিন পাবি তুই।
আজকে আমার ভাইডি জেলে! কয়েকজন পলাতক
মইরা যাবি যেদিন দিবিনা হিসাব তোর?
টিয়ার শেল, রাবার বুলেট ছাত্রগো দমাইবো না
তুই পারবি কেমনে যেনে পাকিস্তানও পারলো না।
কত মায়ের বুক কইরা দিলি তোরা খালি,
কাজ কর্মে মুখ দিয়া বের হয় অটো গালি।
আমার শিক্ষিত ভায়েরা কামলা খাইটা খায়,
অন্যদিকে বড়বাপের পোলায় সরকারি চাকরি পায়।
তুমি কে? আমি কে?
রাজাকার রাজাকার
কে বলেছে? কে বলেছে?
স্বৈরাচার স্বৈরাচার
চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার।
লিংক https://www.youtube.com/watch?v=XoByHlNmSlg
শিরোনাম : কারাগার
তারিখ ০৪ আগস্ট, ২০২৪
গান: ARABIAN BAND
বিনা কারণে যারা পুলিশ এর হাতে আটক হয়ে হাজত এবং কারাগারে আছে তাদের স্মরণ করে গানটি লেখা
Md Akash Talukder এই ফেসবুক প্রোফাইল থেকে গানটা প্রকাশিত হয়।
গানটি খুব সম্ভবত AI Generated.
ও কারাগারের ঐ দরজায়
ভেঙে ফেল তুই জোরে ধাক্কা
চাই না শিকল, চাই না কোনো পাথর-বেদী।
ওরে ও তরুণ উদয়
সৃষ্টি তোর প্রাণের মৃদঙ্গ
ধ্বংসের গীত গাইবে মুক্তি হেথায় আসিবে।
হোক না রে হোক মুক্তি
তাকিয়ে দেখ আকাশ খুলি
শেকল ভেঙে মুক্তি রোদের আহ্বান আসে।
হা হা হা হাসি আনে, ভগবান জয়োল্লাসে
মুক্তি পথে শিখাবে সঠিক দিশা কিসে।
ওরে ও পাগলা হাওয়া
জাগা তোর উন্মুক্ত তাণ্ডব।
কারাগার ভেঙে চল আহ্বান আনো।
ডাক ওরে ডাকে, মৃত্যু নয়, জীবনের গান।
নাচে ঐ প্রলয় ঝড়
কেন থাকবি বসে তুই?
দেখবো চল ভাঙন দিয়ে, মূল নাড়ি।
লাথি মার ভাঙরে তালা
বন্দীশালা মুক্তি আনবে
আগুন জ্বালা, আগুন জ্বালা
নতুন পথে চল এবার।
লিংক https://www.facebook.com/watch/?v=1163730708076879
বীথি ঘোষ: শিক্ষক, গবেষক ও সাংস্কৃতিক সংগঠক। ইমেইল ghoshhbithii@gmail.com
